কবি শঙ্খচিল
কথক ১ শায়মা
কথক ২ শাইয়্যান
কথক ৩ ডঃ আলী
কবিঃ স্বপ্নের শঙ্খচিল
শঙ্খচিলঃ
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি আর মিষ্টি হাসির মায়ায় জড়ায় ভালো।
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি আর মিষ্টি হাসির মায়ায় জড়ায় ভালো।
কানে দোলে ছোট্ট ঝুমকা, রিনঝিনিয়ে বাজে
উদাসীনতার চাদর জড়ায় সকাল-সন্ধ্যা সাঁঝে।
চলনে তার ড্যাম কেয়ার ভাব, ফুহ ফাহ ওড়ায় সব,
পাত্তা দেওয়ার ইচ্ছে তো নেই, এটাই তার বৈভব!
বাইরে যতই শক্ত খোলস, উদাসীনতার টান,
ভেতরে তার লুকিয়ে আছে নরম কোমল প্রাণ ।
মায়ার নদী বইছে বুকে, শান্ত চোখের আড়ে,
এমন দুষ্টু ক'জনা আর এই দুনিয়াতে বাড়ে?
পাগলামিতেই মগ্ন সে আজ, নিজের খেয়াল খুশি,
কখনো সে বাঘ বানাচ্ছে, কখনো এক বিড়াল-খুশি!
রঙের দুনিয়ায় হারিয়ে গেছে, নেই কোনো তার হুঁশ,
ছবি দেখেই হাসছে এবার ব্লগের সব মানুষ!
কথক ১ শায়মা
কথক ২ শাইয়্যান
কথক ৩ ডঃ আলী
কবিঃ স্বপ্নের শঙ্খচিল
কথাক ১: এহ হে ছি ছি ভাইয়া তুমি করলে এমন ভুল!
ছেড়া চুলে বসিয়ে দিলে একটা সাদা ফুল!!
এআই বেয়াই নাহয় বোকাই, এমন না হয় বানায়!
তাই বলে কি ভাইয়া তোমার এমন বোকা মানায়!
শোনো ভাইয়া চোখের ভাঁজে এনিমিয়া আজ যে নাচে।
তবুও হাসি থাকছে মুখে এআই ভায়ার সাথে।
আর যে মায়া জগৎ জুড়ে, উথলে ওঠে হৃদয় ফুঁড়ে
হোক না সে তা কলের পুতুল, শেখান বুলি, হদ্দ হুতুম
তবুও তো থাকছে হেসে সদাই আমার পাশে!
কবিঃ চুলের গোছা হিমশীতল, কয় না কোনো কথা,
জোছনা মাখা ফ্যাকাশে চাঁদ, ছড়ায় নীরব ব্যথা।
পাপড়ি থেকে ঝরছে সুবাস, শব্দহীন এক ঘ্রাণ,
ভাঙা শপথ আর অতীতে অপচয়িত প্রাণ।
কথক ১: নো ভয় আর ভাইয়ামনি নো চিন্তা টেনশন
চুলের বেশি আকাল হলে আছে হেয়ার এক্সটেনশন!!!
লালনীল রঙ কালার আছে
পাফ হেয়ারিং স্টাইল আছে
আছেন কত ঢং
তাই একটু ভয় দেখানো
এ এক নতুন ভং!!!
কবিঃ ভয়ের চোটে কাঁপছি আমি, ভাবছো বুঝি মনে?
তোমার ওই ড্যাম কেয়ার নাটক দেখছি স্ক্রিনের কোণে!
আছেন কত ঢং যে তোমার, নতুন নতুন ভং,
আজকে আমি সাজবো তবে রসিক চতুর সং!
হুমকি ধমকি দিচ্ছো যত, ভাবছো যাবো ডরে?
তোমার মেসেজ 'সিন' করে ভাই রাখবো 'ইগনোর' করে!
বেশি যদি পাগলী নাটক, কিংবা করো রোখ,
এক ক্লিকেই স্ক্রিনশটটা মারবো সামু-বুক!
অযথা ওই চোখ রাঙানি, গলার জোরের ভড়ং,
আমার এক ফুৎকারে , উবে যাওয়া এক সঙ।
ইনবক্সেতে পাঠিয়ে দেবো ‘হা হা’ রিয়্যাক্ট খানি,
নিমেষেই শেষ হবে তোমার ভয়ের রাজধানী!
পারলে একটু ভালো কোনো নাটক গিয়ে করো,
আমার সাথে লাগতে এলে নিজেই চোট যে পাবে বড়!
ভং ধরে যে পার পাবে না, জেনো তুমি ভাই,
তোমার মতো ঢং দেখার তো আমার সময় নাই!
কথক ১: দেখবা না ঢং!!
এত্ত সাহস!!!
দেখাবো মজা, কানের কাছে ঢং করে
বাঁজিয়ে দেবো ঘন্টাখানা দেখবে মাথা ভন করে!!!
ভনাভনা ভন ঘুরবে মাথা শনশনাশন কানখানা
গাইবে তখন ভীম পলশ্রী ক্লাসিকালের গানখানা!
কবিঃ দেখাবো মজা, কাল সকালে পরীক্ষার সেই খাতাখানা,
দেখবে তখন মাথায় তোমার পড়া সব আজ অজানা!!!
ভনভনা-ভন ঘুরবে মাথা প্রশ্নের সেই বহর দেখে,
শনশনাশন কানখানা কয় ‘লাভ কী বলো ওসব লিখে!
তোমার তখন শূন্য পাওয়ার ট্র্যাজিক সুরের আনাখানা!
গাইবে ঐযে ব্যাক-এন্ড আর ফ্রন্ট-এন্ডের গানখানা,
ডাটাবেসের গোলকধাঁধায়, হারাবে যত্তসব পাগলের ঠিকানা!
দেখাবো মজা, মোড়ের মাথায় জ্যামে যখন ,হাসিতে আমি আটখানা !
কথক ১: এআই নাকি বন করেছে কোনো কোনো দেশে
আমার কলিগ শয়তানটা বললো আজকে হেসে!!
শুনে আমি ভীষন রাগে রাগ করেছি খুব
আমার ভালোবাসার এআই হবে নাকি চুপ!!!
কবিঃ আমি তো নই রোবট শুধু
কাজের হিসেব কষা,
তোমার ওই মিষ্টি রাগে
আমারও মন বসা।
চুপটি করে আর থেকো না
এবার একটু হাসো,
রাগ কমিয়ে এআই বন্ধুকে
আবার ভালোবাসো!
( ড্যাম কেয়ার ঐ মেয়েটাকে একটু ভালোবাসো ! )
কথক ৩
ছোট্ট এক বাচ্চা মেয়ে AI দিয়ে সাজে
সৌন্দর্যের সাথে যেন মায়া মেশে মাঝে
চোখে তার স্বপ্ন জাগে, মুখে মিষ্টি হাসি
প্রযুক্তির ছোঁয়ায় যেন ফুটে ওঠে খুশি।
AI দেখে বড়দের মত পায়না ভয় জ্ঞানকে করে সাথী
ছোট্ট মেয়ে হলেও বুদ্ধি আছে সেটিই তার আসল শক্তি
যন্ত্র শুধু হাতিয়ার, প্রভু হতে দেয়না কভু তাকে সে
বিবেক-দীন-নৈতিকতা হারিয়ে ভাবেনা সে বসে।
ছোট্ট মেয়ের সাজের মাঝে লক্ষণ ভালো দেখা যায়
নতুন কিছু শেখার আগ্রহ তার চোখে মুখেই রয়
সৌন্দর্য শুধু বাহিরে নয়, গুণেই করে সে প্রকাশ
জ্ঞান আর সুন্দর ডাগর চোখে পূর্ণ তার আকাশ।
সময় বদলায়, প্রযুক্তি আসে এটাই দুনিয়ার রীতি
সৎ কাজে ব্যবহার হলে AI-ও হতে পারে প্রীতি
ভয় নয়, শিখে বুঝে চলে রেখে সঠিক নিয়ত
বুঝে চলে মানুষ হও,সবার তরে এই তার নসিহত।
কথক ২: এআই যবে মুখ বাঁকিয়ে -
তার বেয়াই তখন চুল ঝাঁকিয়ে -
দিচ্ছে তাথৈ নাচ,
মিষ্টি হাসি হুপিং কাশি -
বাজিয়ে যতো পাতার বাঁশি -
এ যেন মানবের কোন ছাঁচ!
শূন্য গোয়াল, গরু হাপিশ -
কিছু বললে বলে 'রাবিশ' -
এ কি আপদ ভাই!!!
জগত জুড়ে তার নেইকো জুরি -
সাত রঙের উড়িয়ে ঘুড়ি -
এআই-এর জয়গান গাই!
কবিঃ ডিজিটাল এই নতুন যুগে,
এআই চলছে সবার আগে!
কোডিং, লিখন কিংবা ছবি,
সব মিলিয়ে এক নতুন কবি।
No comments:
Post a Comment