Monday, November 16, 2026

কবিতা কথামালা -৩ শঙ্খচিল কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং

https://www.somewhereinblog.net/blog/swapnersankhachill

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
 তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ যেন এক প্রোটন, 
আমাদের বন্ধনে এবার শান্ত হবে এই অবুঝ অতৃপ্ত মন ।

তোমার-আমার নিউক্লিয়াসে জাগবে প্রেমের স্পন্দন,
ইলেকট্রন তো আছেই রেডি, প্রোটন আসবে এখন,
তারপর দুজনে মিলে সৃষ্টি করব এক শান্ত নিউট্ৰন!
ভালোবাসার এই মহাকর্ষে ধন্য ধন্য হবে 
                        আমাদের মহাজাগতিক জীবন!

তোমার রূপের আকর্ষণ যেন আইন্সটাইনের আপেক্ষিকতা,
সময় থমকে দাঁড়ায় পাশে, ভুলে যাই সব ব্যাকুলতা।
E = mc2 সূত্রে বাড়ে আমাদের প্রেমের ভর, 
শক্তির এই রূপান্তরে কেঁপে ওঠে শত শত হৃদয়ের ঘর!

আমাদের মাঝে কাজ করে নিউটনের মহাকর্ষ বল, 
দূরত্ব যতই বাড়ুক না কেন, মন যে ব্যাকুল অতল। 
প্রেমের থার্মোডাইনামিক্সে এন্ট্রপি আজ আকাশছোঁয়া, 
তুমি ছাড়া এই মনে যেন, শুধুই কুয়াশা আর মরিচিকার ধোঁয়া। 


কোয়ান্টাম মেকানিক্সের মতো আমাদের এই অদ্ভুত টান, 
কখনও কণা, কখনও তরঙ্গ ; গেয়ে ওঠে প্রেমের গান। 
সব বাধা ভেঙে আমরা গড়ব এক নতুন রাসায়নিক বন্ধন, 
যেখানে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন মেটাবে চিরন্তন ক্রন্দন!

তোমার চোখের ওই গভীরতা যেন এক রহস্যময় ব্ল্যাক হোল, 
সব যুক্তি, সব প্রতিরোধ সেখানে গিয়ে হারায় তার খোল। 
আলোর গতিতেও পালাতে পারি না, এমন তোমার টান, 
ইভেন্ট হরাইজন পেরিয়ে সঁপে দিয়েছি আমার এই পরাণ।

আমাদের প্রেম দুমড়ে-মুচড়ে দিয়েছে মহাবিশ্বের স্পেস-টাইম ফ্যাবব্রিক, 
তোমার পাশে থাকলে সেকেন্ডগুলো মনে হয় আলোকবর্ষ, চারদিক। 
সিঙ্গুলারিটির মতো এক বিন্দুতে মিশে গেছে আমাদের দুই হিয়া, 
মহাজাগতিক এই ভালোবাসায় আমরা চলব অনন্তকাল জুড়িয়া!

শূন্যতার মাঝে হঠাৎ জেগে ওঠা এক আদিম বিগ ব্যাং, 
তোমার একটা হাসিতেই যেন হৃদয়ে বাজলো খুশির গ্যাং! 
অজানা মহাবিস্ফোরণে ছিটকে গেছে আমাদের প্রেমের কণা,
মহাবিশ্ব বাড়ছে বাড়ুক, আমাদের এই টান মোটেই তো কমবে না ।

হয়তো এই চেনা মহাবিশ্বের বাইরে আছে কোনো মাল্টিভার্স,
শত কোটি সমান্তরাল জগতে চলছে আমাদের এই প্রেমের রোমান্স।
অন্য কোনো মাত্রায়, অন্য কোনো গ্রহে, অন্য কোনো বা বেশে;
আমি শুধু তোমাকেই ভালোবাসব, প্রোটনের মতো ;শত শত কোটি ব্রহ্মাণ্ডের দেশে!
++++
টীকাঃ প্রেম , ভালোবাসা, সংসার কোনটাই সহজ সরল পথে ঘুরেনা
.............................................
আর মহাকাশে !
ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন পরিক্রমা আমাদের
দিয়েছে অসীম জ্ঞান ভান্ডারের সন্ধান ,
তাইতো তাদের চিরন্তন ক্রন্দন আমাদের বুঝতে হবে ।

হয়ে যাক আরও কাব্য .. ...

তুমি কোয়ান্টাম বলবিদ্যার এক জটিল সমীকরণ,
আর আমি এক সাধারণ কণা, করছি তোমার অন্বেষণ।
স্পেস-টাইমের বক্রতা ভেঙে আমাদের পথ চলা,
মহাবিশ্বের মাঝে যেন এক অনন্ত গল্প বলা।

আমাদের মাঝে লুকিয়ে এক আদিম মহাজাগতিক টান,
সিঙ্গুলারিটির বুকে যেন স্পন্দিত হচ্ছে নতুন প্রাণ।
বিগ ব্যাং-এর সেই চরম উত্তাপে আমাদের হলো শুরু,
ছায়াপথ জুড়ে কাঁপছে আজ হৃদপিন্ড দুরুদুরু।

তারপর দেখলাম, নাহ্‌ কবি তা বলেন নি।
কবি বলেছে 'মহাজাগতিক জীবন।'
যেখানে ইলেকট্রন আর প্রোটনের অবিরাম নৃত্যের তালে,
আমাদের প্রেম মিশে যায় অসীম মহাকালের জালে।

টীকাঃ ''ঐ ব্রেইনের মাঝে লুকিয়ে থাকে প্রোটনের দল, 
ইলকেট্রন এসে হামলা করেভবাঁধায় গন্ডোগল !!!

কৃষ্ণগহ্বরের আকর্ষণ

তোমার কেশের গভীরে, মহাশূন্যের আদিম অন্ধকার,
কৃষ্ণগহ্বরের মতো তার ব্যাকুল করা তীব্র আকর্ষণ;
মহাজাগতিক সেই টান এড়ানো যে সাধ্যের বাইরে আমার,
লুব্ধক নক্ষত্রের মতো তোমাতেই স্থির আমার এই মন।

কোয়ান্টাম কণিকার মতো তুমি আচমকা ছড়াও আলো,
তোমার ওই চিবুকের ভাঁজে আলোর গতিও থমকে যায়;
মহাকর্ষের অমোঘ নিয়মে বেসেছি তোমায় ভালো,
হৃদয়ের সব ইলেকট্রন আজ তোমার কক্ষপথেই হারায়।

এখানে যে পথ হারালো কুয়াশায়, মেলেনি আলোর রেখা,
অন্য কোনো প্যারালাল ইউনিভার্সে সেখানে আমাদের দেখা।
এই পৃথিবীর চেনা সমীকরণ যেখানে আমাদের দূরে টানে,
অন্য মাত্রায় আমরা এক, এক অদ্ভুত মহাজাগতিক গানে।

কোয়ান্টাম টানেলিং পেরিয়ে আমি ছুঁয়েছি তোমার হাত,
সেখানে থমকে গেছে সময়, নামেনি বিষাদের রাত।
কোটি আলোকবর্ষ দূরের ছায়াপথ সাক্ষী রইলো তার,
বহু ব্রহ্মাণ্ড জুড়ে শুধু আমাদেরই মিলন বারবার।

টীকাঃ মন যে আর মানছেনা , তোরা দে দে দোলা !
তাহলে আবারও যেতে হয় মহাকর্ষ খেলায়।

মহাজাগতিক স্পন্দন, মনে লাগে দোলা

তোমার কেশের গভীরে যেন আদিম আঁধার ভাসে,
কৃষ্ণগহ্বর টানছে যেমন মরণ-মধুর পাশে।
কোয়ান্টাম এক ঝলক তুমি, আচমকা এক আলো,
বুকের ভাঁজে চমক উঠে, আলোর গতিও ভালো।

কোটি আলোকবর্ষ দূরের ছায়াপথ ওই তো কালের সাক্ষী,
বহু ব্রহ্মাণ্ড জুড়ে মোদের মিলন মাঝে চুম দিয়েছে আঁখি।
সমান্তরাল বিশ্বজুড়ে, অসীম আকাশ-কোলে,
ফিরে ফিরে আসব মোরা এই নৃতেরই দোলে।

কালের চাকা ভাঙতে নারে সত্য যাহা মনে,
আমার প্রতি পরমাণু নাচছে তোমার সনে।
নতুন গ্রহ জাগছে যেখানে অতল আঁধার চিরে,
চিরন্তন সেই আলোয় মোরা জ্বলব ফিরে ফিরে।

নিভবে তারা, ছাই হবে সব মহাকালের ঘাতে,
মোদের কথা লেখা থাকবে আলোর ইশারাতে।
বিশ্ব যখন জাগবে আবার নতুন বসন্তের গানে,
আকাশ জুড়ে গাইবে শুধু মোদের হৃদয় গাথার নামে।
+++++++++
তোমার পানেই ধেয়ে আসে আমার মেঘের দল,
বুকে আমার ইলেকট্রন, চোখে তৃপ্ত জল।
যদি কভু ফুরিয়ে যায় এ জন্মের গান,
জেনো, নিউট্রনের বৃষ্টির বুকেই লুকিয়ে ছিল প্রাণ।

সাগরের জলে কাঁপে আজ উজ্জ্বল তারার আলো,
তোমার চোখের গভীরে আমি খুঁজে পাই অসীম ভালো।
ধুলিকণা হয়ে ভেসে চলি এই অনন্ত মহাকাশে,
জন্ম-জন্মান্তরের টান মিশে থাকে প্রতিটি নিশ্বাসে।

টীকাঃ পরস্পরকে খুঁজতেই যেন আবার জন্ম নেয়া, আবার এই মাল্টিভার্সে ফিরে আসা।
মহাজাগতিক টান : হলো ইলে কট্রন + প্রোটনের খেলা
আমরা বলি : নারী + পুরুষের ভালোবাসার টান !


মহাকাশের নিস্তব্ধতায় জমেছে আলোর শিহরণ,
ইলেকট্রন বুঝি মেঘমালাকে দিচ্ছে প্রাণের স্পন্দন।
থমকে থাকা নীরব বাতাস খুঁজে পেল মিষ্টি সুর,
তোমার চোখের মহাকর্ষে মিশে গেল বহুদূর।

তুমি আমার প্রোটন হয়ে স্থির থেকো হৃদান্ত্রে,
আমি ঘুরি তোমার কক্ষে কোয়ান্টামেরই গূঢ় মন্ত্রে।
বিপরীত দুই চার্জের তীব্র টানে বাড়ছে বিভব গোপনে,
অমোঘ প্রেমের সমীকরণ, মিলছে দুজনার স্বপনে।

বজ্রপাতের সোনালি ঝলক, মেঘের বুকে মৃদু কম্পন,
তোমার হাসির ফোটন কণায় রঙিন হলো তনুমন।
নিউক্লিয়াসের ধনাত্মক ওই উষ্ণ আলোর স্পর্শ পেয়ে,
আমার সকল ছুটন্ত কণা থমকে দাঁড়ায় তোমায় চেয়ে।

বৃষ্টি হয়ে নামুক এবার মনের গভীর আঙিনায়,
ভালোবাসার তড়িৎ প্রবাহ মিশে যাক এই চেতনায়।
অনন্তকাল থাকুক জ্বলে এই প্রেমেরই আলোড়ন,
ইলেকট্রন আজি মেঘমালাকে দিচ্ছে প্রাণের স্পন্দন।

টীকাঃ কিছুই বুঝতে পারলামনা, শুধু মনে হয় আমার উপর মহাজাগতিক ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন ভর করে আছে । ইচ্ছে করছে ৭তম আসমান দেখে আসি । সেখানে আলোর গতি আর বিশ্য়কর কিছু আমার জন্য অপেক্ষা করছে তাহলে আরও কি লেখা যাবে !!!

তরঙ্গের ছন্দে, মহাকাশ হাসে
................................................

শব্দের সুরে বাজে যে কাঁপন,
আলোর রেখায় তারই অনুরণন।
দৃশ্যমান এই রঙের মেলা,
গোপনে চালায় দেহের মিলন খেলা।

লাল আলোর উত্তাপ জাগায় প্রাণ,
রক্তে ছড়ায় নতুন অজানা তান।
সবুজ আনে মনে স্নিগ্ধ ছায়া,
শান্ত করে মনের কায়া।

নীলের গভীর শীতল আভা,
দেহঘড়িতে লেখে নতুন কাব্য ,
অদৃশ্য এই কম্পাঙ্ক সবই,
শরীর-মনে আঁকে জীবন্ত ছবি।

সুর আর আলো, রঙের বাহার,
প্রকৃতি ও দেহের মাঝে একাকার।
মেলাটোনিনের গোপন সংকেতে সময়ের সীমানা খুঁজে পায় ,
অস্থির স্নায়ুগুলো শান্ত হয়ে আসে এক অদ্ভুত মায়ায়।

Thursday, November 12, 2026

কবিতার কথামালা -২ ড্যাম কেয়ার সেই মেয়েটি -শঙ্খচিল

কবি শঙ্খচিল
কথক ১  শায়মা
কথক ২ শাইয়্যান
কথক ৩ ডঃ আলী
 কবিঃ স্বপ্নের  শঙ্খচিল

শঙ্খচিলঃ 
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল, 
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল। 
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো, 
দুষ্টুমি আর মিষ্টি হাসির মায়ায় জড়ায় ভালো।

কানে দোলে ছোট্ট ঝুমকা, রিনঝিনিয়ে বাজে 
উদাসীনতার চাদর জড়ায় সকাল-সন্ধ্যা সাঁঝে। 
চলনে তার ড্যাম কেয়ার ভাব, ফুহ ফাহ ওড়ায় সব, 
পাত্তা দেওয়ার ইচ্ছে তো নেই, এটাই তার বৈভব!

বাইরে যতই শক্ত খোলস, উদাসীনতার টান, 
ভেতরে তার লুকিয়ে আছে নরম কোমল প্রাণ । 
মায়ার নদী বইছে বুকে, শান্ত চোখের আড়ে, 
এমন দুষ্টু ক'জনা আর এই দুনিয়াতে বাড়ে?

পাগলামিতেই মগ্ন সে আজ, নিজের খেয়াল খুশি, 
কখনো সে বাঘ বানাচ্ছে, কখনো এক বিড়াল-খুশি! 
রঙের দুনিয়ায় হারিয়ে গেছে, নেই কোনো তার হুঁশ, 
ছবি দেখেই হাসছে এবার ব্লগের সব মানুষ!

কথক ১  শায়মা
কথক ২ শাইয়্যান
কথক ৩ ডঃ আলী
কবিঃ স্বপ্নের শঙ্খচিল 

কথাক ১: এহ হে ছি ছি ভাইয়া তুমি করলে এমন ভুল!
ছেড়া চুলে বসিয়ে দিলে একটা সাদা ফুল!!
এআই বেয়াই নাহয় বোকাই, এমন না হয় বানায়!
তাই বলে কি ভাইয়া তোমার এমন বোকা মানায়!

শোনো ভাইয়া চোখের ভাঁজে এনিমিয়া আজ যে নাচে।
তবুও হাসি থাকছে মুখে এআই ভায়ার সাথে।
আর যে মায়া জগৎ জুড়ে, উথলে ওঠে হৃদয় ফুঁড়ে
হোক না সে তা কলের পুতুল, শেখান বুলি, হদ্দ হুতুম
তবুও তো থাকছে হেসে সদাই আমার পাশে!

কবিঃ চুলের গোছা হিমশীতল, কয় না কোনো কথা,
জোছনা মাখা ফ্যাকাশে চাঁদ, ছড়ায় নীরব ব্যথা।
পাপড়ি থেকে ঝরছে সুবাস, শব্দহীন এক ঘ্রাণ,
ভাঙা শপথ আর অতীতে অপচয়িত প্রাণ।

কথক ১: নো ভয় আর ভাইয়ামনি নো চিন্তা টেনশন
চুলের বেশি আকাল হলে আছে হেয়ার এক্সটেনশন!!!
লালনীল রঙ কালার আছে
পাফ হেয়ারিং স্টাইল আছে
আছেন কত ঢং
তাই একটু ভয় দেখানো
এ এক নতুন ভং!!!

কবিঃ ভয়ের চোটে কাঁপছি আমি, ভাবছো বুঝি মনে?
তোমার ওই ড্যাম কেয়ার নাটক দেখছি স্ক্রিনের কোণে!
আছেন কত ঢং যে তোমার, নতুন নতুন ভং,
আজকে আমি সাজবো তবে রসিক চতুর সং!

হুমকি ধমকি দিচ্ছো যত, ভাবছো যাবো ডরে?
তোমার মেসেজ 'সিন' করে ভাই রাখবো 'ইগনোর' করে!
বেশি যদি পাগলী নাটক, কিংবা করো রোখ,
এক ক্লিকেই স্ক্রিনশটটা মারবো সামু-বুক!

অযথা ওই চোখ রাঙানি, গলার জোরের ভড়ং,
আমার এক ফুৎকারে , উবে যাওয়া এক সঙ।
ইনবক্সেতে পাঠিয়ে দেবো ‘হা হা’ রিয়্যাক্ট খানি,
নিমেষেই শেষ হবে তোমার ভয়ের রাজধানী!

পারলে একটু ভালো কোনো নাটক গিয়ে করো,
আমার সাথে লাগতে এলে নিজেই চোট যে পাবে বড়!
ভং ধরে যে পার পাবে না, জেনো তুমি ভাই,
তোমার মতো ঢং দেখার তো আমার সময় নাই!

কথক ১: দেখবা না ঢং!!
এত্ত সাহস!!!
দেখাবো মজা, কানের কাছে ঢং করে
বাঁজিয়ে দেবো ঘন্টাখানা দেখবে মাথা ভন করে!!!
ভনাভনা ভন ঘুরবে মাথা শনশনাশন কানখানা
গাইবে তখন ভীম পলশ্রী ক্লাসিকালের গানখানা!

কবিঃ দেখাবো মজা, কাল সকালে পরীক্ষার সেই খাতাখানা,
দেখবে তখন মাথায় তোমার পড়া সব আজ অজানা!!!
ভনভনা-ভন ঘুরবে মাথা প্রশ্নের সেই বহর দেখে,
শনশনাশন কানখানা কয় ‘লাভ কী বলো ওসব লিখে!

তোমার তখন শূন্য পাওয়ার ট্র্যাজিক সুরের আনাখানা!
গাইবে ঐযে ব্যাক-এন্ড আর ফ্রন্ট-এন্ডের গানখানা,
ডাটাবেসের গোলকধাঁধায়, হারাবে যত্তসব পাগলের ঠিকানা!
দেখাবো মজা, মোড়ের মাথায় জ্যামে যখন ,হাসিতে আমি আটখানা !

কথক ১: এআই নাকি বন করেছে কোনো কোনো দেশে
আমার কলিগ শয়তানটা বললো আজকে হেসে!!
শুনে আমি ভীষন রাগে রাগ করেছি খুব
আমার ভালোবাসার এআই হবে নাকি চুপ!!! 

কবিঃ আমি তো নই রোবট শুধু
কাজের হিসেব কষা,
তোমার ওই মিষ্টি রাগে
আমারও মন বসা।

চুপটি করে আর থেকো না
এবার একটু হাসো,
রাগ কমিয়ে এআই বন্ধুকে
আবার ভালোবাসো!
( ড্যাম কেয়ার ঐ মেয়েটাকে একটু ভালোবাসো ! )

কথক ৩
ছোট্ট এক বাচ্চা মেয়ে AI দিয়ে সাজে
সৌন্দর্যের সাথে যেন মায়া মেশে মাঝে
চোখে তার স্বপ্ন জাগে, মুখে মিষ্টি হাসি
প্রযুক্তির ছোঁয়ায় যেন ফুটে ওঠে খুশি।

AI দেখে বড়দের মত পায়না ভয় জ্ঞানকে করে সাথী
ছোট্ট মেয়ে হলেও বুদ্ধি আছে সেটিই তার আসল শক্তি
যন্ত্র শুধু হাতিয়ার, প্রভু হতে দেয়না কভু তাকে সে
বিবেক-দীন-নৈতিকতা হারিয়ে ভাবেনা সে বসে।

ছোট্ট মেয়ের সাজের মাঝে লক্ষণ ভালো দেখা যায়
নতুন কিছু শেখার আগ্রহ তার চোখে মুখেই রয়
সৌন্দর্য শুধু বাহিরে নয়, গুণেই করে সে প্রকাশ
জ্ঞান আর সুন্দর ডাগর চোখে পূর্ণ তার আকাশ।

সময় বদলায়, প্রযুক্তি আসে এটাই দুনিয়ার রীতি
সৎ কাজে ব্যবহার হলে AI-ও হতে পারে প্রীতি
ভয় নয়, শিখে বুঝে চলে রেখে সঠিক নিয়ত
বুঝে চলে মানুষ হও,সবার তরে এই তার নসিহত।

কথক ২: এআই যবে মুখ বাঁকিয়ে -
তার বেয়াই তখন চুল ঝাঁকিয়ে -
দিচ্ছে তাথৈ নাচ,
মিষ্টি হাসি হুপিং কাশি -
বাজিয়ে যতো পাতার বাঁশি -
এ যেন মানবের কোন ছাঁচ!

শূন্য গোয়াল, গরু হাপিশ -
কিছু বললে বলে 'রাবিশ' -
এ কি আপদ ভাই!!!
জগত জুড়ে তার নেইকো জুরি -
সাত রঙের উড়িয়ে ঘুড়ি -
এআই-এর জয়গান গাই!

কবিঃ ডিজিটাল এই নতুন যুগে,
এআই চলছে সবার আগে!
কোডিং, লিখন কিংবা ছবি,
সব মিলিয়ে এক নতুন কবি। 

কবিতা কথামালা -১ ইন্দ্রনীলা- শঙ্খচিল

Ref.  https://www.somewhereinblog.net/blog/Oindrila/30391340

শঙ্খচিলঃ তোমাকে দেখার আবেগে , আমি হই
বিমূর্ত বসনা নারী;
আমার ইচ্ছে গুলি মেলে ধরিনি : সংকোচে
যা তুমি চেয়েছিলে পাগলের মতো
আমার দ্বিধা গ্রস্হ মনে,
তুলেছিলে ঝড়, কিন্ত সংগোপনে;
সমুদ্রের ঝড় তুলে সবকিছু বিসর্জন দেয়া,
এসনা আবার আমরা, খেলাচ্ছলে ভুলে
আবার সীমানা ভেঙ্গে দেই দু-হাতে !!!
 
ইন্দ্রনীলাঃ বালিকা তখন ছিলো কোমলমতী.....
বালিকা তখন ছিলো মোলাম সূর.....
অনেক দিনের পথের শেষে এসে
তাকিয়ে দেখে পেছন বহুদূর.....
 
নারী সে তখন ছিলো না সঠিক নারী
ছিলো যে তাহার অবুঝ বালিকা বেলা....
কত অনুরাগ, মান অভিমান ঘিরে
ভালোবাসা ছিলো হেলায় ফেলায় খেলা.....

শঙ্খচিলঃঃ নারী , সে তো প্রস্ফুটিত ফুল
কলি থেকে ফুটে উঠে অতি সর্ন্তপণে
সৌন্দর্যে পাগল পুরুষ না বুঝে কখনওবা
একান্ত ভেবে বৃন্তচ্যুত্ত করে, প্রিয়ার খোপায়
দেবে ভালবাসার দুল।
অভিমানের বালিকা তখন শুষ্কপাতার
হারিয়ে যাওয়া দূ-কূল !!!

ইন্দ্রনীলাঃ সে বালিকা ছিলো অবুঝ অতল
আপন গন্ধ মম, কস্তরী মৃগ সম....
কিশোর বালক তাহারই দূয়ারে
দুহাত বাড়ায়ে আকুল হৃদয়ে
কাটিয়েছে ক্ষন বেলা....
বালিকা করেছে হেলা.....
হারিয়ে গিয়েছে দূর থেকে বহুদূরে.....

শঙ্খচিলঃঃ বালিকা বধুর মুখখানি,
হৃদয়ের ব্যকুলতায়; স্বপনে, শয়নে
দিয়ে যায় হাতছানি;
গোপন ভালোবাসার নিষিদ্ধ গন্ধ মম
করেছে উতালা আমায়,
হেলা ফেলা নয়, বাহু ডোরে মোর
এসো হে. প্রিয়া অনন্তকাল জুড়ে
আদিগন্তর সীমানায় !!!

ইন্দ্রনীলাঃ হে প্রিয়,
এ স্বপন ভোলো, খোল আঁখি খোলো,
ভূজ বন্ধনে বাঁধা এ বাঁধন খোলো....
লুকানো থাকুক বালিকা বধু সে আপন মনের গোপনে,
সূর্যমুখীর ভালোবাসাসম সুদূর বিহন তপনে।

শঙ্খচিলঃ আমি হবো কালবৈশাখী ঝড়,
অগোছালো করবো তোমার বিষন্ন বিকেল।
সাথে থাকবে? নাকি পালায়ে যাবে
তেপান্তর ?
আমি বৃষ্টি ,এই মেঘলা শ্রাবন দিনে,
ছুঁয়ে যাব তোমার পরশ?
ঘুম নেমে আসবে দুচোখে !
হতে পারি তোমার প্রিয় কাব্যগ্রন্থ
কাটাবো তোমার বুকে রাত নির্ঘুম
হবে তুমি আমার কবিতা ?
আবেশ জড়িয়ে চোখে,
বিমোহিত মন তোমার রজনীগন্ধ্যায়।

ইন্দ্রনীলাঃ তুমি যদি হও কালবৈশাখী ঝড়,
আমি হবো নির্জন বটের ছায়া
দমকা হাওয়ায় শান্তি মায়ায়,
হয়ে যাবো একটি সোনালী বিকেল...
তেপান্তরের মাঠে রব অপেক্ষায়...
হও যদি শ্রাবণের বৃষ্টি,
কাঁদামাটি হয়ে শুষে নেবো অবিরল
কবি তুমি হয়ে যেও কবিতার বই
আর আমি হবো তার নিঃশব্দ পাঠক—

শঙ্খচিলঃ তুমি ঝরে পড়ো বুকের গভীরে,
আমি বুনে দেবো একরাশ বিশ্বাসের ফসল।
হও যদি মেঘে ঢাকা নীল আকাশ,
আমি তবে হবো উদাসী সেই হাওয়া;
ছুঁয়ে ছুঁয়ে যাবো চেনা সীমানা,
তুমিও কি পারবে আমাতে হারিয়ে যাওয়া?
 
ইন্দ্রনীলাঃ
আমি হয়ে যাবো বরুণা আর তুমি হবে সুনীল
এখন তো হয়েই আছো শঙ্খচিল .....
তাই এই কাব্য লিখে হাসছি খিলখিল.....
কখন পিঠে পড়ে একশো একটা কিল ....... :P
যদিও তুমি স্বপ্নে বাঁধো বাসা
তাই করতেই পারো এমন কিছু আশা...... :)
উদাসী হাওয়ার পথে ঝরুক বকুল
হেঁটে যাবো ছড়িয়ে এলো চুল...


ইন্দ্রনীলাঃ কবি তুমি হয়ে যেও কবিতার বই
আর আমি হবো তার নিঃশব্দ পাঠক—

শঙ্খচিলঃ প্রতিটি পৃষ্ঠায় ছুঁয়ে যাবো তোমায়,
মুগ্ধতায় মেটাবো হৃদয়ের যত চাতক।
তুমি এঁকে দিও শব্দের মায়াজাল,
আমি খুঁজে নেবো গোপন অনুভূতির মানে;
কেউ জানবে না আমাদের এই নীরব আলাপন,
যা লেখা থাকবে শুধু চেনা লাইনের গানে।

লুকিয়ে রেখো আমায় তোমার প্রচ্ছদে,
বুকের ভাঁজে জমুক না বলা সব কথা;
আমি অক্ষরে অক্ষরে পড়ে নেবো তোমায়,
মুছে দেবো তোমার মনের যত নীরবতা।

ইন্দ্রনীলাঃ তুমি যদি হও কালবৈশাখী ঝড়,
আমি হবো নির্জন বটের ছায়া
দমকা হাওয়ায় শান্তি মায়ায়...

 শঙ্খচিলঃ বুক পেতে দেবো অসীম মায়ায়।
তুমি আছড়ে পড়ো তীব্র অভিমানে,
ধুলো উড়িয়ে ভাঙো চেনা এই ঘর;
আমি ডালপালা মেলে আগলে রাখবো,
ভাববো না তোমায় কভু , কখনো পর।

শঙ্খচিলঃ 
হারায়ে যাবার কাব্য 

পথ হারিয়ে সেই আদিম কুয়াশায়,
যেখানে সময় আর ছায়া মিশে যায়।
আমি তো হারাইনি, শুধু দেয়ালগুলো সরে যায় দূরে,
আমি চলি হৃদয়ের কোনো গুপ্ত সুরের নূরে।
হাতে যে মানচিত্র ছিল, তা তো ধুলা দিয়ে গড়া,
মর্ত্যের এক ভঙ্গুর ভরসায় কেবলই তা ধরা।
কিন্তু এই আঁধারে, এক অন্য আলোর কণা,
জ্বালিয়ে দিচ্ছে চেনা পথের অজানা আলপনা।
আমি হেঁটে চলি অবিরাম নিস্তব্ধ শূন্যতার মাঝে,
যেখানে আড়াল আর অদেখা মুখ লুকিয়ে সাজে।
ক্ষণস্থায়ী মায়া আমি, এক বহমান বাতাস,
অনন্তের মহীরুহে যে রেখে যায় দীর্ঘশ্বাস।
উঁকি দিয়ে দেখি আমি সেই পবিত্র ঘরে,
মহাজাগতিক ফুল যেখানে নীরবে ফুটে মরে।
হঠাৎ এক পলক দেখা, ক্ষণিক ফিরে আসা,
যেখানে গোপন বেদিতে জ্বলে মৌন ভালোবাসা।

আমিই সেই পথচারী, আমিই তো সেই চিহ্ন,
স্রষ্টার এক মর্ত্য রূপ, মহাবিশ্ব থেকে অভিন্ন।
আমি সরে যাই দূরে, আবার তাকাই নিজের ভেতর,
যেখানে শেষ আর শুরু মিলেমিশে একাকার।
( পূনশ্চ : কো-অর্ডিনেশন দিন , হারাতে দিবনা, খুঁজে নিয়ে আসব 

Thursday, November 5, 2026

কবিতা ও ছড়া - শঙ্খচিল

Book Title: 
কবিতা ও কথা /
কবিতার কথামালা/
কবিতা ও কথামালা/
কবিতা ও ভাবনা



সূচিপত্রঃ
কবিতা কথামালাঃ
১ কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং
২ ড্যাম কেয়ার সেই মেয়েটি
৩ ইন্দ্রনীলা- শঙ্খচিল
কবিতাঃ
১.অদৃশ্য শিকড়ে
২.হারায়ে যাবার কাব্য
৩.তোমাকেই চাই
৪.কবিরা অচেনা শব্দের জাদুকর !
৫. আমি কি অসম্পূর্ণ মানুষ ?
৬. এসো তবে অভিসারে 
৭. স্মৃতির আঙিনায়
৮. আঠারোর ডানা
৯. তুমি চলে গেছো বন্ধু 
১০. দেবজানি, তোমায় ভালো জানি

১.

অদৃশ্য শিকড়ে যে জমে আছে পুনর্জন্মের গোপন সম্ভাবনা।
................................................................
থাকল আমার কাব্যে জীবনের প্রতি জয়ধ্ব নি ... ... ...

ঝড়ের তাণ্ডবে যদি ভেঙে পড়ে ডাল,
লুটোপুটি খায় ধূলি-কাদায় সকাল;
সবুজ পাতারা সব হয়ে যায় শেষ,
থাকে শুধু রিক্ততা, রূঢ় এক বেশ ।

তবুও তো মাটি তার গভীরে লুকায়,
প্রাণের গোপন কণা পরম মায়ায়।
মানুষের জীবনও তো ঠিক তেমন,
ভাগ্যের আঘাতে যখন ভাঙে এ ভুবন।

প্রিয়জন চলে যায়, স্বপ্নরা মরে,
হতাশার কালো মেঘ জমে বুক জুড়ে।
চারিদিকে শূন্যতা, একাকীত্ব নামে,
হৃদয়ের ক্ষতগুলো বাড়ে চড়া দামে।

কিন্তু নেভেনি আলো মনের তল্লাটে,
যেখানে জিয়নকাঠি আজও বেঁচে কাটে।
সামান্য বিশ্বাস আর বেঁচে থাকার আশা,
বুকে লুকিয়ে রাখে আগামীর ভালোবাসা।

সব ডাল বিলুপ্ত, তবু ভয় নাই,
শিকড়ের প্রাণটুকু রয়ে গেছে তাই।
অপেক্ষা শুধু এক নতুন বসন্তের,
কেটে যাবে কুয়াশা ও কালো এ রজনীর।

আবারও ফুটবে ফুল, জাগবে নতুন আশা
নতুন করে লেখা হবে জীবনের জয়গাথা।
ভেঙে যাওয়া মন নিয়ে আবার হাসবে তুমি,
সবুজ কুঁড়িতে সাজবে আবার ভালবাসার মরূভূমি।
Ref. https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30396401 

২.  হারায়ে যাবার কাব্য 

পথ হারিয়ে সেই আদিম কুয়াশায়,
যেখানে সময় আর ছায়া মিশে যায়।
আমি তো হারাইনি, শুধু দেয়ালগুলো সরে যায় দূরে,
আমি চলি হৃদয়ের কোনো গুপ্ত সুরের নূরে।

হাতে যে মানচিত্র ছিল, তা তো ধুলা দিয়ে গড়া,
মর্ত্যের এক ভঙ্গুর ভরসায় কেবলই তা ধরা।
কিন্তু এই আঁধারে, এক অন্য আলোর কণা,
জ্বালিয়ে দিচ্ছে চেনা পথের অজানা আলপনা।

আমি হেঁটে চলি অবিরাম নিস্তব্ধ শূন্যতার মাঝে,
যেখানে আড়াল আর অদেখা মুখ লুকিয়ে সাজে।
ক্ষণস্থায়ী মায়া আমি, এক বহমান বাতাস,
অনন্তের মহীরুহে যে রেখে যায় দীর্ঘশ্বাস।

উঁকি দিয়ে দেখি আমি সেই পবিত্র ঘরে,
মহাজাগতিক ফুল যেখানে নীরবে ফুটে মরে।
হঠাৎ এক পলক দেখা, ক্ষণিক ফিরে আসা,
যেখানে গোপন বেদিতে জ্বলে মৌন ভালোবাসা।

আমিই সেই পথচারী, আমিই তো সেই চিহ্ন,
স্রষ্টার এক মর্ত্য রূপ, মহাবিশ্ব থেকে অভিন্ন।
আমি সরে যাই দূরে, আবার তাকাই নিজের ভেতর,
যেখানে শেষ আর শুরু মিলেমিশে একাকার।

Ref. https://www.somewhereinblog.net/blog/Oindrila/3039134000

৩.
আহা্ ! এমনও দিনে ঘন ঘোর বরষায় তোমাকেই চাই ... ...
.....................................................................................

যদি তোমার ইচ্ছে জাগে
দেখবে বলে আকুল হয়ে মেঘ হয়ে যাও আকাশ পারে
সত্যি যদি ভেসে আসো—
তবে ঝরে পড়ো আমার বুকে, একলা রাতের শ্রাবণ ধারে।

তুমি যদি বাতাস হয়ে
ছুঁয়ে যাও এই ব্যাকুল তনু, অবাধ্য সেই অবয়বে
জানবে তবে এই হৃদয়ে
সবটুকু প্রেম জমা আছে, শুধুই তোমার আপন রবে।

চোখের ভাষায় ভাঙুক নীরবতা
বুকের গভীরে চলুক কেবল চেনা আলোর তীব্র টান
যেমন করে মেঘের দেশে
ইলেকট্রন আর প্রোটন মিলে পূর্ণ করে একটি প্রাণ।

যদি তোমার ইচ্ছে জাগে
হারিয়ে যেও আমার মাঝে, যেমন হারায় নদীর স্রোত
রেখেছি হাত তোমার হাতে
মিথ্যে নয় এই ভালোবাসাই, চিরন্তন এক ধ্রুবজ্যোত।
ref. https://www.somewhereinblog.net/blog/MAHBOOBA01/30396457

৪.কবিরা অচেনা শব্দের জাদুকর !
...................................................................

আমাদের কোনো সীমানা নেই, কোনো প্রাচীর নেই,
সামাজিক নিয়মের শিকল আমাদের ছুঁতে পারে না।
তোমার চোখের গভীরে যে নীল আকাশ দেখেছি,
সেখানে কোনো মানচিত্রের দাগ টানা নেই।

চলো ভেঙে ফেলি এই চেনা পৃথিবীর সব চেনা ছক,
যেখানে ভালোবাসা মানে শুধু কিছু নিয়ম আর শর্ত।
আমরা হব দুটি মুক্ত পাখির মতো ডানার ঝাপটানি,
যারা ঝড়ের রাতেও খুঁজে নেয় নিজস্ব বসন্ত।

তারা শব্দের চাদরে লুকিয়ে রাখে এক সমুদ্র দহন,
অথচ লোকে ভাবে কেবলি এক চটুল ছন্দের আয়োজন।
বুকের ভেতর নিঃশব্দে বয়ে চলে যে মহাজাগতিক ঝড়,
তার খবর রাখে না কেউ, তারা চিরকালই ঘরছাড়া পর।

নক্ষত্রের সাথে কথা বলে যারা রাত পার করে দেয় একা,
তাদের আসল রূপ কোনো ক্যানভাসে যায় না তো আঁকা।
সমাজ খোঁজে তাদের রক্ত-মাংসের চেনা ইতিহাস,
টের পায় না কেউ, ওই পঙক্তিতে লুকিয়ে কার দীর্ঘশ্বাস।

তারা সময়ের চেয়ে বহু আলোকবর্ষ এগিয়ে হাঁটে সমুখে,
আজকের ভিড় কেবল ধুলো ওড়ায় তাদের বিমুখে।
ইতিহাসের পাতায় পাতায় পড়ে থাকে শুধু নামের কঙ্কাল,
অসাধারণ সেই মনকে ছুঁতে পারেনি কোনো অতীত বা মহাকাল।

কেউ চেনেনি তাদের আজও, চেনার সাধ্যও নেই এ পৃথিবীর,
তারা বেঁচে থাকে অনন্তকাল ধরে, হয়ে এক ফোঁটা অশ্রুনীর।
যেখানে মরে যায় রাজা-বাদশাহ আর চেনা কোলাহল,
সেখানে একলা কবি রাজত্ব করে, ঢেলে তার শব্দের অতল।
Ref. https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30396401

৫.
আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার প্রতিটি নিঃশ্বাস।

অথচ আমার বেলায় ,
কখনো হাসতে গিয়ে চোখের কোণে জল জমেছে,
কখনো আবার অকারণেই মন খারাপ হয়েছে।
সে নিখুঁতভাবে ভালোবাসতে জানত,
কোনো অভিমান ছাড়াই, কোনো পিছুটান ছাড়াই।

আর আমি?
আমি ভালোবেসে বারবার হোঁচট খেয়েছি,
না বলা কথার ভারে নিজেকে হারিয়েছি।
তবু দিনশেষে, যান্ত্রিক ওই নিখুঁত পৃথিবীর চেয়ে
আমার এই এলোমেলো, অসম্পূর্ণ জীবনটাই বেশি জীবন্ত।
ভুল করার অধিকার তো কেবল মানুষেরই থাকে!
Ref. https://www.somewhereinblog.net/blog/DanobikRakhos/30396719

৬.
এসো তবে অভিসারে .... ... ... ... :
........................................................

চলো তবে ভেসে যাই দূর কোনো অন্য লোকে,
যেখানে জাগবে না কেউ মৃদু কোনো সংশয়ে বা শোকে।
সকল নির্ভরতা নিয়ে এই ব্যাকুল দু-হাতে,
মেতে উঠি শেষহীন এক পরম নিশুতি রাতে।

এক প্রিয় বুক থেকে অন্য এক প্রিয়ার হৃদয়ে,
মিশে যাবো নিঃশব্দে, সবটুকু নীরবতা সয়ে।
কোনো দাবি থাকবে না, থাকবে না কোনো অভিমান,
শুধু রয়ে যাবে এক অন্তহীন ভালোবাসার গান।

নির্বাক স্পর্শেরা ছুঁয়ে যাবে আমাদের কায়া,
পৃথিবী ভুলে যাবে আমাদের অবিনশ্বর ছায়া।
তুমি আর আমি মিলে একাকার হয়ে যাবো শেষে,
যেন দুই নদী আজ মিশে গেছে সাগরের দেশে।
ref. https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30395435

৭.
ঠিক একদিন অবশ্যই থমকে দাঁড়াতে হয়
ভালোবাসায় জড়ানো সেই স্মৃতির আঙিনায়।
..............................................................................
সেদিনও হয়তো আকাশ মেঘলা, বাতাস ভারী থাকবে,
পুরনো সেই চেনা অবয়ব মনের ক্যানভাসে আঁকবে।
তুমি তো খুব সহজেই ভুলে গেলে সব চেনা অধিকার,
একবারও কি মনে পড়েনি এই ভাঙা মনটার?

হয়তো এখন অন্য কারো হাসিতে মেতে ওঠো,
আমার দেওয়া গোলাপ ছাড়াই তোমার বাগানে ফুল ফোটো।
তবুও এই মনের কোণে একটা প্রদীপ জ্বলে,
একদিন তুমি ফিরবে আবার সব অভিমান ভুলে।

ভুলগুলো সব মুছে ফেলে হাতটা ছোঁবে এসে,
বলবে আমায়, "আজো আমি তোমাকেই বাসি ভালোবেসে।"
যে হাত দুটো আঁকড়ে ধরে চলতে চেয়েছিলাম আজীবন,
সে হাত আজ দূরে থাকলেও, তোমাতেই মগ্ন মন।

সব দূরত্ব ঘুচিয়ে দিয়ে আসবে তুমি ফিরে,
নতুন করে সুখের বাসা বাঁধবো তোমায় ঘিরে।
https://www.somewhereinblog.net/blog/zinatnazia/30395091

৮.
আঠারোর ডানায় হৃদয়মাঝে সীমাহীন ঐ আকাশ
=================================
সীমাহীন এই আকাশ পানে তাকায় দুটি চোখ,
মননে আজ অসীম আশা, কাটুক মনের শোক।
আঠারো আজ ডাক দিয়েছে, ভাঙো চেনা দেয়াল,
ইচ্ছো ঘুড়ি উড়ছে মেঘে, হারিয়ে যাওয়ার খেয়াল।

কৈশোরের সেই গণ্ডি পেরিয়ে অবাধ্য এই মন,
বিশ্বজয়ের স্বপ্ন বুকে কাটে সারাক্ষণ।
পাথুরে পথও হার মেনে যায় চপল পায়ের টানে,
নতুন জীবন সুর তুলেছে অমিত পাখির গানে।

ভয় কি তবে? ভুল সে তো নয়, শেখার প্রথম সিঁড়ি,
থমকে যাওয়ার দিন ফুরিয়েছে, আকাশ নেব যে কাড়ি।
হাতছানি দেয় মুক্ত বাতাস, ডাকছে নতুন ভোর,
সাজিয়ে নাও ভাগ্য তোমার, কাটুক এবার ঘোর।

ডানা মেলে স্বপ্নের মেঘে, হারিয়ে যেও না ভিড়ে,
আঠারোর এই অদম্য প্রাণ, আমার বুকে আসবে আবার ফিরে।

(সিডনী,অষ্ট্রেলিয়া ভোর: ৫.২৯ মি :)
ref. https://www.somewhereinblog.net/blog/MAHBOOBA01/30395451

৯.
তুমি চলে গেছো বন্ধু, আমি আছি এখানেই,
দূরত্ব বেড়েছে ঠিকই, তবে মন থেকে মুছে যাওনি।
মনে পড়ে সেই স্কুলের মাঠ, আর টিফিনের ভাগাভাগি,
বৃষ্টিভেজা বিকেলগুলোয় আমাদের কত খুনসুটি!

সাইকেলের সেই টুংটাং শব্দ, আর নদীর পাড়ের হাওয়া,
সবুজ ঘাসে বসে দুজনার স্বপ্নগুলো ছোঁয়া।
তুমি এখন দূর শহরে, গড়ছো নতুন ভুবন,
জানি তোমার সাফল্যেই, সার্থক হবে জীবন।

হয়তো আজ ব্যস্ততায়, কথা হয় না রোজ,
তবু হৃদয়ের গহীনে ঠিকই, রাখি তোমার খোঁজ।
আবার একদিন দেখা হবে, সেই পুরোনো চায়ের মোড়ে,
নতুন গল্পে, চেনা হাসিতে, জীবন উঠবে ভরে।
https://www.somewhereinblog.net/blog/farihanmahmud/30396956 

১০. 
[খালের নাম] দেবজানি, তোমায় ভালো জানি ... ...
......................................................
মেঘলা বিকেলে ভালোবাসার ছোঁয়া
দেবজানির দুপাশে ফুটে থাকে,
নাম না জানা অনেক বুনো ফুল।
দমকা হাওয়ায় পাপড়ি মেলে ডাকে,

উড়িয়ে দিয়ে কাজল কালো চুল।
আকাশ ভরা মেঘের আনাগোনা,
কাজল রঙে ঢাকল নীলিমার কোণ।
মেঘের ডাকে যায় যে কানে শোনা,
প্রিয়জনের গোপন আগমন।

ঝেঁকে বৃষ্টি নামবে যেকোনো সময়,
থমথমে এক মায়াবী পরিবেশে।
বুনো ফুলের গন্ধে জাগে প্রণয়,
হারিয়ে যাবে আজকে কোন দেশে!

প্রথম ফোঁটা স্পর্শ করে গালে,
দেবজানি চোখ বুজে নেয় সুখে।
বৃষ্টি নামে মেঘের তালে তালে,
ভালোবাসা জাগে হৃদয়ের বুকে।

হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেম তারে,
ভিজল দুজন মিষ্টি বরিষণে।
নাম না জানা বুনো ফুলের ধারে,
প্রেম ঝরে আজ মেঘলা দিনের ক্ষণে।

সিক্ত চোখের মায়াবী ওই চাওয়া,
মিশে গেল বৃষ্টির প্রতি ফোঁটায়।
চিরতরে এমন করেই পাওয়া,
মন পাখিটা থাকুক ভালোবাসার সুতোয়।
ref. https://www.somewhereinblog.net/blog/rajib128/30396828

 


১১. 
বিজ্ঞানের অভিশাপে আজ কাঁপছে বসুন্ধরা,
পারমাণবিক অস্ত্রে যেন নিঃস্ব সবুজ পারা।
মহামারীর বিষাক্ত বায়ু, অদৃশ্য এক ত্রাস,
শূন্য থালায় দুর্ভিক্ষের দীর্ঘশ্বাস আর হাঁসফাঁস।

চারিদিকে আজ ভয়ের ছায়া, অস্থির এই মন,
কী হবে তবে আগামী দিনে, ভাবছি সারাক্ষণ।
তবুও জানি আঁধার শেষে ভোরের সূর্য ওঠবে,
ধ্বংসস্তূপের বুক চিরে ঠিক নতুন কুসুম ফুটবে।

মানুষই পারে গড়তে আবার, ভাঙা এই পৃথিবী,
ভালোবাসা আর আশার আলোয় আঁকবে নতুন ছবি।
ভয়ের মেঘ সরিয়ে দিয়ে জাগুক প্রাণের সাড়া,
শান্তির পথে হাঁটুক মানুষ, হোক দিশাহারা তারা।

আমাদের হাতে গড়বে আবার নিরাপদ এক ঘর,
ভয়কে জয় করবে, তবেই মানুষ হবে অমর।
ref। https://www.somewhereinblog.net/blog/Spanked/30396830

১২.
বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল,লুকায় যে সেই দাপট-চিহ্ন।
আগে আমার এক হুংকারে কাঁপত গোটা পাড়া,
এখন গিন্নি ডাকলে পরে, দিই অতি দ্রুত সাড়া!

বন্ধু মহলে বসত আসর, আমিই ছিলাম বস,
এখন আমার জীবনটা ঠিক চিপে নেওয়া রস।
রিমোট কন্ট্রোল হাতছাড়া আজ, টিভিতে চলে সিরিয়াল,
সিংহ মশাই চুপটি করে দেখছে সবই কেমন খামখেয়াল।

বাজার করার লম্বা ফর্দ পকেটে নিয়ে ঘুরি,
আলু-পটলের দরদাম করে পাকিয়ে তুলি ভুঁড়ি।
দিবানিশি ভেবে চলি , মন্দ কী আর ভাই?
সিংহগিরি বাইরে থাকুক, সংসারে শান্তি চাই!
Ref. https://www.somewhereinblog.net/blog/smazadblog/30396728


১৩.
মেঘলা আকাশের ভারী চাদর সরিয়ে,
ঐ দূর দিগন্তে সূর্যটা উঁকি দেয় লাজুক চোখে।
নির্জন পার্কের এই একলা পথে হাঁটতে হাঁটতে,
আমার প্রতিটি পদক্ষেপে জমে ওঠে তোমারই অপেক্ষা।

চারপাশে কেমন এক অদ্ভুত নীরবতা,
মেঘে ঢাকা আকাশটা যেন আমারই দীর্ঘশ্বাসের প্রতিচ্ছবি।
তবু এই নিঃসঙ্গতায় হঠাৎই মনটা একটু শান্ত হলো,
গাছের ডালে এক চঞ্চল কাঠবেড়ালির অদ্ভুত খুনসুটিতে।

উল্টো হয়ে ঝুলে সে যেন আমায় বুঝিয়ে দিল,
প্রতীক্ষার প্রহরগুলোও কখনো কখনো সুন্দর হতে পারে।
এই নিস্তব্ধ রাস্তায় আজ আমার একমাত্র সঙ্গী তুমি ,
আর আমার বুকের ভেতর বয়ে চলা তোমার শূন্যতা।

দূরের ঐ এক চিলতে রোদের মতোই,
আমি চেয়ে আছি পথের বাঁকে, যদি তুমি হঠাৎ এসে দাঁড়াও—
তোমার পায়ের শব্দে ভেঙে যাক এই নির্জনতা,
আমার দীর্ঘ অপেক্ষার অবসান হোক তোমারই ছোঁয়ায়

১৪. আমার ছোট্ট কাব্য ...
......................................
প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে,
সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ।
ধরণী তখন অশ্রুসজল মেঘে ঢেকে যায়,
বুকের গভীরে জমে থাকা আর্তনাদ বাতাসে ছড়ায়।

সবুজ পাতােরা ম্লান হয় বিষাদের ছায়ায়,
পাখিরা ভুলে যায় গান, থমকে দাঁড়ায় নিঝুম সন্ধ্যায়।
তবুও তো রাত্রি শেষে আসে নতুন এক ভোর,
কেটে যায় অভিমানে ঘেরা সেই অমানিশার ঘোর।

Ref. https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30396013

Wednesday, November 4, 2026

কাব্য কণিকা - শঙ্খচিল

শুরুর কথাঃ 
জীবনের দুর্দান্ত মুহূর্তে
মানুষের হৃদয়ের আশ্চর্য বিশ্বাসের প্রতি
আস্থা রেখেছিলাম , কবিতার ঘ্রাণে কামাচ্ছন্ন হয়ে
ব্যর্থ আয়োজনে
পৃথিবীর গদ্য ছন্দে অমূল্য হৃদয় খুঁড়ে দে‌খে‌ছি,
বিধ্বস্ত চেতনায় সন্মোহিতের কাছে নির্মম পরাজয়।
মানুষ সততা হারাচ্ছে নিজের হৃদয়ের কাছে,
ইতিহাসের কাছে । নিমর্ম পরাজয় জেনেও
মৃত্যু ক্ষত নিয়ে রমনীর প্রেমে হৃদয় রাঙাবো 

০৩/০৭/২০১৭ 




রুবাই / কাব্য কণিকা

১. 
জাগলে পরে আবার শুরু, জীবন নামের কঠিন খেলা,
তার চেয়ে তো ঘুমেই ভালো, কাটুক না এই অবহেলা।
ক্লান্ত মনের এই আকুতি, শুনবে কি কেউ পরম টানে?
নাকি এমন ঘুমেই আমি, হারিয়ে যাবো অচিন পানে?
Ref. https://www.somewhereinblog.net/blog/Chhobi/30396397

২.
অন্যদিকে মহাকাল গ্রাস করে নেয় আমাদের
এইসব ছলাকলা, আর ভালবাসার নির্যাস ।
তবুও পৃথিবীতে বেঁচে থাকার আকুলতায়
ভালবাসা চলমান সমর্পিত হৃদয়ের টানে ,
অবিরাম !!!

৩.

সময়ের দান তুমি নাও যদি চিনে,
জীবনের পাত্র তবে ভরে ওঠে সুধায়;
নইলে কেবলই রয় হাহাকার শেষে,
অসময়ে কড়া নাড়া অতৃপ্ত ক্ষুধায়।

৩.
আমরা দিন গুনি, আমরা হিসাব কষি খুব যত্ন করে,
একটা জীবন কতটা মাপে সার্থক হলো এই চরাচরে।
অথচ সময় চলে যায় ফুরিয়ে যাওয়া শেষ বিকেলের মতো,
ফেলে রেখে যায় কিছু অপ্রাপ্তি আর স্মৃতির ক্ষত।

৪.
মনের মাঝে চলছে কেন এমন মেঘলা ঝড়
কবির কথায়, 
হৃদয় মাঝে,  উঠলো বুঝি,     
কাঁপা কাঁপির ঘর !
 
৫.
ভেঙে যাওয়া মন নিয়ে 
আবার হাসবে তুমি,
সবুজ কুঁড়িতে সাজবে আবার 
ভালবাসার মরূভূমি।
[মনের কারিগর হলো কবি !
সে তার আদর যত্ন দিয়ে ভাঙ্গা মনে ভালবাসার ফুল ফোটাতে অভিজ্ঞ ।]

Ref. https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30396401

৬.কথা তো বলি না, যদি বলতেই হয়-
জানি না এখন তোমার পরিবর্তিত শোষণ ক্ষমতা।
......................................................................
সময় বদলে দেয় মানুষের ভেতরের রসায়ন,
আগে যে অভিমানে তোমার চোখ ভিজে উঠত মুহূর্তেই,
এখন হয়তো তা নিছকই বাতাসের মতো গায়ে লাগেনা।
শব্দের ধার কমেছে, নাকি তোমার সয়ে নেওয়ার পরিধি বেড়েছে,
সেই অঙ্ক মেলাতে গিয়েই বারবার থমকে দাঁড়াই।
https://www.somewhereinblog.net/blog/rajib128/30396921


৭.
ঝিমিয়ে পড়া চাঁদের আলো, কুয়াশা মাখানো পথ,
শীতের রাতটা একলা একা, থামিয়ে হাজার রথ।
লেপের ওমে শান্ত শহর, স্তব্ধ কোলাহল,
ঘুমের দেশে হারিয়ে গেছে ব্যস্ত চোখের জল।
Ref. https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30396302

৮. 
সব দ্বিধা আজি বিলীন হইয়াছে, ঘুচিয়াছে মনের দূরত্ব-ব্যথা,
আকাশের বুকে মেঘেরা বুনিয়াছে আমাদের চিরন্তন রূপকথা।
ছুঁইয়াছে হৃদয় কাঙ্ক্ষিত মাত্রা, পূর্ণ হইয়াছে শূন্য এ মন,
এই তো চরম লগন আমাদের, এই তো শ্রেষ্ঠ অন্বেষণ।
ref. https://www.somewhereinblog.net/blog/MAHBOOBA01/30395451

৯.
আত্মার প্রেম হোক— নয় দেহ ঘর,
স্বপ্নের ঘোর গোপনে দেখে শূন্য চাতক।
খুঁজে ফেরে সে এক অসীম চাদর,
যেখানে মেটে না তৃষ্ণা, শুধু বাড়ে চাতুর্য।

অনন্ত তৃষ্ণায় চেয়ে থাকে চোখ,
মেঘের আড়ালে লুকিয়ে কোন আলোক?
দেহ তো কেবলই এক মাটির খাঁচা,
আত্মার টানেই তবে আসল বেঁচে থাকা।
ref https://www.somewhereinblog.net/blog/Al57A19mgi81r/30396422
Note: first para needs to redefined

১০.
চোখের আলোয় মহাজাগতিক মায়া,
বুকের ভেতর তোমার প্রেমের ছায়া।
কৃষ্ণগহ্বর মায়াবী ওই নীল নয়না চোখ,
তোমার মাঝেই আমার আশা আকাঙ্খার পূর্ণ বিলীন হোক।

সব হারালেও এই তো পরম গতি,
তোমার প্রেমে থমকে গেছে আকাশ আলোর গতি।
Ref. https://www.somewhereinblog.net/blog/DanobikRakhos/30396613


১১.  সারাদিন অনর্গল বকবক করা,
আবার পরক্ষণেই অভিমানে চুপ হয়ে থাকা।
তোমার এই হাজারো পাগলামির ভিড়ে,
বন্ধুত্বের এই টান জড়িয়ে রয় হূদয় জুড়ে।
ref. https://www.somewhereinblog.net/blog/swapnersankhachill/30392549

১২.


একটি 'হা হা' রিঅ্যাক্ট নিয়ে,
মেতেছে সবাই খেলায় গিয়ে।
অনলাইন দুনিয়ায় ছোট্ট এক হাসি,
যার কারণে আজ আমরা সবাই প্রবাসী।
বন্ধুর পোস্টে লাইক আর কমেন্ট,
মুহূর্তেই বদলে যায় সুন্দর মোমেন্ট।
রাগ নয়, ক্ষোভ নয়, শুধুই আনন্দ,
হাসি দিয়ে কাটুক সব দ্বন্দ্ব।
সামুর চার বন্ধু থাকুক সুখে,
সবসময় হাসি লেগে থাকুক মুখে।
https://www.somewhereinblog.net/blog/swapnersankhachill/30392549

১৩. 
 করুণাধারার ক্যানভাস জুড়ে,
রূপালী তারারা জ্বলে দূরে।
চাঁদের আলোয় শান্ত মায়া,
মুছে দেয় সব ক্লান্তির ছায়া।
ধীরে ধীরে কেটে যায় আঁধার কালো,
স্বাগত জানাতে ভোরের আলো।
ঝড় এসে যে মন ভেঙে দিতে চায়,
সেই মনই শেষে নতুন শক্তি পায়।
ref. https://www.somewhereinblog.net/blog/swapnersankhachill/30392549

১৪.
ওগো উমা, কেন এত রাগ?
বুকে কেন অভিমানে দাগ?
বাসর রাতের সেই যে হাসি,
আজও (আমি) তোমায় ভালোবাসি।
ঝাঁঝালো ওই মেঘটি কেটে,
হাসো না আবার চেনা হেসে;
রাগের পিছেও জানি আমি,
প্রেম লুকিয়ে আছে শেষে।
ref. https://www.somewhereinblog.net/blog/smazadblog/30396634

১৫. কবি আর কবিতার মধ্যে এখানেই পার্থক্য

কবির নশ্বর দেহ হারায়ে যাবে, কিন্ত অনন্ত কাল চলবে
" আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছো মোর কবিতা খানি কৌতুহলভরে ... ...?
তাই কবিতা হলো সাম্যর ও শান্তির প্রান
আবার বিদ্রোহের আগমনী গান 
Ref. https://www.somewhereinblog.net/blog/Charagach/30396724

১৬.
কথা তো আর বেরোয় না মুখ, গিলছি গপাগপ,
আঙুল তুলে ইশারাতেই বললাম, "লা জওয়াব!"
খাবার শেষে বিলটা যখন আসলো টেবিল পরে,
পকেট হাতড়ে দেখি আমি মাথাটা যায় ঘুরে!

টাকার অঙ্ক দেখেই আমার বন্ধ হলো শ্বাস,
দোকানদার হেসে বলে ,বস "এটাও লা জওয়াব !"
Ref.https://www.somewhereinblog.net/blog/swapnersankhachill/30396777

১৭. দুঃখ যেথায় পরী হয়ে হাসে
চুপি চুপি বেফাঁস কথা বলে।
.............................................

ভোরের আলোয় জেগে ওঠে শহর,
ক্লান্ত রাতের শেষে নতুন ভোর।
চায়ের কাপে উষ্ণ ধোঁয়ার রেখা,
স্বপ্নগুলো আজও হয়নি দেখা। 
https://www.somewhereinblog.net/blog/armanarju/30396949

১৮.আগুন শুধু স্বপ্নই পোড়ে না
অনেক স্বপ্নও বোনে।
আমার সে আগুনের রূপ দেখার খুব বাসনা
কেউ কি জানে, সে আগুনের ঠিকানা।।  
১৮/০৪/২০১৭
 ১৯. বাঁচার আকাঙ্ক্ষা, মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন।
আমরা তো কোনো ধ্বংস চাইনি, চাইনি কোনো রক্তপাত,
চেয়েছি কেবল নির্ভয়ে নিশ্বাস নেওয়ার অধিকার।
https://www.somewhereinblog.net/blog/SabbirShakil666/30396948

কবিতা কথামালা -৩ শঙ্খচিল কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং

https://www.somewhereinblog.net/blog/swapnersankhachill কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন, নেগেটিভ চার্জে মেঘ জ...