Wednesday, May 13, 2026

প্রেম

https://riazhannan.blogspot.com/
**' ' আমি মানুষকে হাসাতে পারিনা,খুব হলে কাঁদাতে পারি। আমার জন্য সে মানুষটা অনেক কেঁদেছিলো।''  ~~ রিয়াজ হান্নান

উক্তিটি চমৎকার । এখানে এক ধরনের কষ্ট আর অনুশোচনা প্রকাশ পেয়েছে। সবাইকে সবসময় হাসাতে না পারলেও, অনুভূতি ও উপলব্ধিই প্রমাণ করে ব্যক্তিটি অন্যকে কতটা গুরুত্ব দেন এবং ভালোবাসেন। কষ্টের মধ্যেও সম্পর্কের আন্তরিকতা টিকে থাকে । আবার অনেক সময় থাকে না, যদি দুইজনের মধ্যে একজন ফিরে না আসে।


** ''আমি কখনো কারো অভিমানের মূল্য দিতে পারিনা। একজন অসুস্থ, ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক কখনো অভিমানের মূল্য দিতে পারেনা।''

~~ রিয়াজ হান্নান

অসুস্থতা আর বিকারগ্রস্ত তো মানুষ সখ করে হয় না। আবার কারো কাছে অন্যকে অসুস্থ , বিকারগ্রস্ত মনে হলে সেই অন্য কারোর কি -ই বা করার আছে? Mr. Bean হয়ে যাবে তাহলে? ছন্নছাড়া মন আর ভালোবাসার যন্ত্রণায় ডুবে থাকা একজন প্রেমিকের পক্ষে অনেক সময়ই অভিমানের মূল্য দেওয়া সম্ভব হয় না। অনুভূতির এই টানাপোড়েনই হয়তো প্রেমকে আরও গভীর ও জটিল করে তোলে। তবে জটিলতার আবর্তে পড়ে প্রেম তখন নিঃসন্দেহে অসীমে বিলীন হবার সংকল্প গ্রহন করে।

No comments:

Post a Comment

কথোপকথন -২

ডঃ এম এ আলী বলেছেনঃ  কিন্নর, নৃত্য ও মানুষের ভবিষ্যৎ সত্তার অনুসন্ধান মুলক গল্পটি বেশ মনযোগ সহকারে দীর্ঘক্ষন লাগিয়ে পাঠ করলাম।  পাঠান্তে আমা...