নিঃসঙ্গ যাত্রী একই সঙ্গে জাগতিক বাস্তবতা ও আধ্যাতিক অনুভব এই দুই দিগন্তকে একসূত্রে বাঁধা এক গভীর, মর্মস্পর্শী কাহিনি। আমরিন এবং ইমরোজ শায়ান দুটি সত্তা, যারা একই সঙ্গে মানুষের পরিচিত পৃথিবীতে অবস্থিত আবার এক অদৃশ্য, অতীন্দ্রিয় জগতের দ্বারপ্রান্তেও অবস্থান করে।
গল্পটি প্রথমে আমাদেরকে যেন দাঁড় করায় এক নির্মম কিন্তু অবশ্যম্ভাবী বাস্তবতার সামনে, ত্যুশয্যায় শায়িত এক তরুণী, তার অসহায় পরিবার, হাসপাতালের কক্ষে উদ্বিগ্ন অপেক্ষা আর অনিশ্চয়তা। আমরিন একজন মানুষ, একজন প্রিয় কন্যা, পরিবারের আবেগের কেন্দ্রবিন্দু। তার দীর্ঘ অসুস্থতা, যন্ত্রণা, আরুণ্যভরা জীবনের আকস্মিক থেমে যাওয়া সবই জীবনের চিরসত্য মৃত্যু অনিবার্যতার প্রতীক। অন্যদিকে ইমরোজ কেবল হাসপাতালের দায়িত্বশীল চিফ মেট্রন নন; তিনি দায়িত্ব, কর্তব্য, পেশাগত মর্যাদা এবং মানবিক সংবেদন সবকিছুর সম্মিলিত প্রতিচ্ছবি। তার উপস্থিতি গল্পে যে আলো আনে, তা একদিকে চিকিৎসা এবং যত্নের প্রতীক, অন্যদিকে এক অজানা সফরের সূচনা সংকেত দেয়।
এই গল্পের প্রকৃত বিস্তার শুরুটা মনে হল এখান থেকেই। আমরিনের ঘুমের হাসি, আলো ছটায় তার দেখা পাওয়া, টানেলের মধ্য দিয়ে এগোনো এ সবই মৃত্যুকে এক ভয়াবহ সমাপ্তি না করে বরং এক পথচলা এক যাত্রা য় রূপ দেয়।
এখানে মৃত্যু কোনো আতঙ্ক নয়, বরং প্রত্যাবর্তন যেখানে পৃথিবী একটি অস্থায়ী আবাস, আর প্রকৃত গন্তব্য অন্য কোথাও। ইমরোজ শায়ান এখানে হয়ে ওঠে মধ্যবর্তী সেতু, পার্থিব ও অপার্থিব জগতের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক আলোকবর্তিকা। তার দ্বৈত সত্তা এক অংশ পৃথিবীতে, আরেক অংশ অদৃশ্য জগতে প্রতীকীভাবে বোঝায় ভালোবাসা, সম্পর্ক, নৈতিক দায়িত্ব এসব কেবল শরীরী অস্তিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়; এগুলো আত্মার যাত্রার সঙ্গীও হতে পারে।
আমরিন গল্পের আত্মা তার যন্ত্রণা, তার উপলব্ধি, তার অবশেষে হাসি দিয়ে যাত্রা শুরু করা এ যেন আত্মসমর্পণ নয়, বরং প্রশান্তির স্বীকারোক্তি। আর ইমরোজ তিনি প্রেম, আস্থা ও নীরব সহচরত্বের প্রতীক। দুজনের মিলিত উপস্থিতিতে মৃত্যু এখানে যেন পরিণত হয়েছে নিঃসঙ্গতার নয়, বরং সঙ্গপ্রাপ্ত নিঃসঙ্গ যাত্রা”য় যেখানে নিঃসঙ্গতা কেবল শরীরের বিচ্ছেদের, কিন্তু আত্মার নয়।
আপনি খুব সুন্দেভাবে গল্পটিতে একদিকে পারিবারিক আবেগ ও মানবিক ব্যথাকে তুলে ধরে, অন্যদিকে মৃত্যু পরবর্তী সম্ভাব্য জগতের দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন। গল্পটিতে খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন মৃত্যু শুধু সমাপ্তি নয়; এটি আরেক অস্তিত্বের প্রবেশদ্বার। তাই এই গল্প পড়তে পড়তে পাঠক হিসাবে আমরা যেমন কষ্ট পাই, তেমনি এক ধরনের আধ্যাত্মিক শান্তিও অনুভব করা যায়। আমরিন আর ইমরোজের আবেগ, সম্পর্ক এবং নীরব আত্মিক বন্ধন এই গল্পকে করে তুলেছে মনোজ্ঞ, হৃদয়স্পর্শী এবং ভাবনার গভীরতায় সমৃদ্ধ।
*****************
০১ লা জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮

লেখক বলেছেন: আপনার এই অসাধারণ বিশ্লেষণ পড়ে আমি গভীরভাবে আপ্লুত এবং কৃতজ্ঞ।
আপনি "নিঃসঙ্গ যাত্রী" গল্পের প্রতিটি স্তরকে এমন নিপুণতার সাথে উন্মোচন করেছেন যে, লেখক হিসেবে আমি ভীষণ আনন্দিত।
"মধ্যবর্তী সেতু" এবং "আলোকবর্তিকা" হিসেবে ইমরোজের চরিত্রায়ন নিয়ে আপনার পর্যবেক্ষণ একদম সঠিক। তিনি শুধু একজন মেট্রন নন, তিনি দুই জগতের সংযোগকারী। সাধারণতঃ নিকট জনেরাই (যারা Deceased হয়েছেন ) তারা ট্রানজিশানের দায়িত্ব নিয়ে থাকেন। আমরিনের প্রিয় একজন ছিলেন ইমরোজ। কিন্তু তিনি Deceased হন নাই। তাই তার other part, (অপর একটি সত্তা )যে ঐ ওয়ার্ল্ডে (অজানা জগতে) থাকে, তাকে আসতে হয়েছে এ কাজটি সম্পন্ন করার জন্য - যেন আমরিন নির্ভয়ে অনন্তের পথে আগাতে পারে। কারণ গাইড না থাকলে আত্মা, হঠাৎ করে out of body অবস্থায় confused হয়ে যেতে পারে এবং যায়।
আপনার এই বাক্যটিও আমাকে বিশেষভাবে স্পর্শ করেছে: "নিঃসঙ্গতা কেবল শরীরের বিচ্ছেদের, কিন্তু আত্মার নয়।" এটিই তো গল্পের মূল বার্তা। মৃত্যু এখানে ভয়ের নয়, বরং পৃথিবীর এই অস্থায়ী আবাস থেকে প্রকৃত গন্তব্যের দিকে যাত্রা।
আমরিনের ঘুমের হাসি, আলোর ছ্বটা, টানেলের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া - এই প্রতীকগুলোকে আপনি যেভাবে দার্শনিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন, তা অসাধারণ।
আপনি বলেছেন, "পাঠক হিসাবে আমরা যেমন কষ্ট পাই, তেমনি এক ধরনের আধ্যাত্মিক শান্তিও অনুভব করি" - এই দ্বৈত অনুভূতি সৃষ্টি করাই ছিল আমার লক্ষ্য। আপনার মতো সংবেদনশীল পাঠক যখন সেই অনুভূতি ধরতে পারেন, তখন মনে হয় লেখা সার্থক হয়েছে।
এবার আসি লেখার দিনটির কথায়।
২৭শে সেপ্টেম্বর ২০১৫-এর 'ব্লাড মুন' ছিল একটি বিরল মহাজাগতিক ঘটনা, যেখানে একটি সুপারমুন এবং একটি পূর্ণ চন্দ্রগ্রহণ একত্রিত হয়েছিল, যা চাঁদকে লালচে বর্ণ ধারণ করতে বাধ্য করে। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার কিছু অংশে দৃশ্যমান ছিল। সেই দিনটি কেন জানি খুব blissful লাগছিল। বিকালের দিকে কলম নিয়ে বসি এবং লেখাটি আমি এক টানে লিখে ফেলি।
কিন্তু কোথাও প্রকাশ করিনি।
কারণ লেখাটি Highly metaphysical in nature. এ ধরণের লেখার পাঠক আমার আশপাশে নেই ,যে কাউকে পড়তে দেব। এখানে উল্লেখিত ‘টানেলের’ ব্যাপার শুধু তারাই জানে যাদের Near Death Experience (NDE) হয়েছে। তাই এর মজা কেউ বুঝবে না। আমার নিজের এই এক্সপেরিয়েন্স নাই । কিন্তু NDE যাদের হয় না , যাদের final transition হয়ে যায়, তাদেরও টানেলের ভেতর দিয়ে যেতে হয়। সেই অভিজ্ঞতার আলোকে নিজেকে স্থাপন করে লেখাটি তৈরী।
No comments:
Post a Comment