
সম্পর্কের ধারা ধরেই আমরা মনের কথা বলি । সব সময়ে সব কথা সবাকে বলা যায় না। এমনও অনেক কথা আছে যা কাউকেই বলা যায় না। যা ধরে রাখতে হয় অতি গোপনে, চাপা কান্না দিয়ে ঢেকে। মুখের হাসি দিয়ে লুকাতে হয়-চাপা কান্নার এসব শব্দ গুলোকে। ১৯৭১ সালের ডাইরীর কিছু পাতা আমি মাঝে মাঝে পড়ি। গোপনে পড়ি। পড়তে পড়তে উঠে গিয়ে কখনও চোখ ধুয়ে আসি। কেউ যেন বুঝতে না পারে চশমার আড়ালে আমি কেঁদেছি। ডাইরীর পাতায় পাতায় স্বাধীনতা যুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের বিজয়ের কাহিনী, বিবিসির মন্তব্য,কলিকাতা বেতারের সংবাদ সংক্ষেপ, কোন কোন পাতায় কিছু কিছু কবিতা, গান এবং আরো আছে অন্য এক জনের নাম। তার সাথে কিছু স্মৃতি কথা। যার কথা আমি আজও কাউকে বলিনি। কেন যেন কাউকে বলতে পারিনি। তার নাম জাহান।
'৭০ এর শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স ক্লাসে ভর্তি কালীন সময় জাহান এর সাথে আমার প্রথম পরিচয়। ১৯৭১ সালের গোড়ার দিকে প্রথম বর্ষের ক্লাশ শুরু হয়ে যায়। আমাদের একই বিভাগের না হলেও একই ভবনে আমাদের ক্লাশ হোত। প্রথম পরিচয়ের রেশ ধরে ওর সাথে আমার আলাপের গভীরতা যেন একটু বেশী গোলাপী স্বপ্নের মুকুল হয়ে বেড়ে উঠছিল। কোন কিছু চিন্তার শেষে বা পড়ার টেবিলের মাঝপথে, নিজের অজান্তেই ওর নাম এসে যেত আমার মনের চোখে। কিছু লিখতে যেতে দেখতাম ওর নাম এসে গেছে কলমের আঁচড়ে। হাঁটতে হাঁটতে এক সময়ে দেখতাম আমি কখন পৌঁছে গেছি ওর আবাসিক হলের দ্বারে। এসব কথা কোন সময়ে আমি ওকে বলতে পারিনি। ওর সাথে দেখা হলে মনে হত ও যেন আমার জন্যই অপেক্ষা করছিল। তারপর একটি বকুল তলায় সারা বিকাল আমাদের ঠিকানা। পাইন বৃক্ষের পাশ ঘেঁষে, পাহাড়ি ঢালে মেঘ ছুঁয়ে ছুঁয়ে আমরা দুজনে কখন হারিয়ে যেতাম আকাশের শূন্যতায়-কেউ কাছে নেই। ওর সোনালী চেহারার আভায় প্রতিফলিত হত আমার চোখ।
ওর জাহান নামটা ছোট করে আমি জিজ্ঞাসা করেছিলাম-‘জান, তুমি এত সোনার মত কেন? তুমি কি সোনার দানাপানি খাও?’ জাহান মৃদু হেসে বিনয় ভরা কণ্ঠে বলেছিল, ‘আমার দাদীজানের কাছে শুনেছি,আমাদের পুর্ব পূরুষরা এক সময় এলাহাবাদে মুদ্রার ব্যবসা করত। দেশ বিভাগের বেশ কয়েক বছর পূর্বে রেল বিভাগে চাকুরি নিয়ে তারা পূর্ব বাংলায় চলে আসেন। বাবার বদলী তখন শান্তাহার। বাবা মা’ র বিবাহের কয়েক বছর পরও, যখন আমরা ভাইবোন হচ্ছিলাম না, তখন দাদীজান ভীষণ উৎকণ্ঠায় পড়েছিলেন। দোয়া দরূদ ,ঝাড় ফুক, কবিরাজ বৈদ্যের সাহসী চেষ্টায় একদিন আমি সকলের চোখের নূর হয়ে পৃথিবীতে আসলাম । দাদী তখন খুশীতে আমার নাম রাখলেন- নূর জাহান। ছোটবেলা রোগাক্রান্ত ছিলাম বলে দাদীজান তাঁর কাছে রক্ষিত পুরানো একটি অচল স্বর্ন মুদ্রা আধা গরম পানিতে ভিজিয়ে সেই পানি দ্বারা প্রত্যহ আমাকে গোসল করাতেন। ঐ পুরানো মুদ্রাটি দাদাজান তাকে গিফট করেছিলেন। সোনা ভেজা পানির আঁচড়ে আমি নাকি একদিন সোনারূপ হয়ে গেছি। এটা অবশ্য দাদীর কথা। দাদী তাঁর শেষ যাত্রার আগে, একদিন সেই অচল সোনার মুদ্রাটি আমার হাতে গুঁজে দিয়ে বলছিলেন, 'পূর্ণিমার মাঝ রাতে আধা গরম পানিতে এ সোনার মুদ্রাটি ভিজায়ে তোর মনের মানুষটিকে গোছল করায়ে দিবি। দেখবি, সে তোর সোনার মানুষ হয়ে গেছে। তারপর একদিন সোনালী সকালে দেখবি তোর কোল জুড়ে এসেছে একটি পূর্ণিমার চাঁদ। তার গায়ে মাখা সোনালী পানির আঁচড়। আমি সেই অচল স্বর্ন মুদ্রাটি তোমাকে দেখাব। মুদ্রাটি প্রতিদিন আমাকে স্বপ্ন দেখায়। আর, তুমি বলেছো, আমার নামে জান আছে? আমিতো এমন কোন দিন ভাবিনি ! তাহলে তো এটা তোমারই আবিষ্কার।’
বিকেল বিদায় নিত, ছোপ ছোপ অন্ধকার এসে লাগত গাছের পাতায় পাতায়। ওর লজ্জা মাখা মুখ ঝাপসা হয়ে আসত। আমরা দাঁড়াতাম বিদায়ের সুরে। বিজলি বাতি পথ দেখাত ঘরে ফেরার। ঘুমের দেশে আমি দেখতাম, সোনা পানিতে ভেজা একটি নিষ্পাপ শরীর।
ক্যাম্পাসে একদিন আম গাছের নীচে বসেছিলাম। জাহান মাটিতে এঁকে দিল ছোট্ট একটি ঘর। সেখানে কবুতরের মৈথুন। বিলাসী স্বপ্ন চাদর ঘিরল আমাদের চারপাশে। আম মুকুলের মিষ্টি শিশির ঝরল আমাদের গায়ে। একে অপরের দিকে তাকায়ে হাসলাম। ওর সাদা দাঁতের হাসিতে দেখলাম আমার চোখের প্রতিচ্ছবি। বলেছিলাম-জান, তুমি আবার হাস তো? আমি আমার চোখ দেখি? ও বলেছিল-এখানে নয়, ছোট্ট ঘরে আয়নার সামনে । তোমার চোখে চেয়ে চেয়ে। চোখেই মানায় চোখের ছবি।
পদ্মা পাড়ে কত বিকাল বসেছি। জেগে উঠা নতুন চড়ের কাশফুলে কত হয়েছি দোলানো বাতাস। দিনের শেষে ,আঁচলে বসন্তের সিক্ত বাতাসের ছোঁয়া মেখে জাহান ফিরে যেত হলের রুমে।
সেদিন ছিল ২ রা মার্চ ’৭১, মংগল বার। সারা দেশে ফুঁসে উঠছিল গণ আন্দোলনের শিখা। শুরু হল দেশের সারা শহর ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের মিছিল। ৩ মার্চ তারিখ রাজশাহীতে মিছিলের উপর গুলি বর্ষণ ,কয়েক জনের মৃত্যু,সান্ধ্য আইন জারি,রাত্রে জোহা হলে মিলিটারির ব্যারিকেড ও ছাত্রদের হল ত্যাগের আদেশ। সারাদিন একটা আতংকের ভিতর কাটল। সবাই হল ত্যাগ করার প্রস্তুতি। ইতিমধ্যে আগামীকাল সবাইকে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। ক্লাশ বন্ধ ।পরদিন আমি জাহানের সাথে দেখা করলাম। এক সময়ে জাহানের ডান হাতের পাঁচটি আঙ্গুল আমার ডান হাতটি স্পর্শ করল। আমাকে জাহানের এটাই প্রথম ছোঁয়া। কি যেন বলতে গিয়ে চোখের পানিতে থেমে গেল। মুখ ঘুরায়ে চলতে চলতে আবার ফিরে তাকিয়ে বললো, সুখে থেকো, আমাদের বিকেলগুলোকে মনে রেখো। ৫ই মার্চ সবাই বিশ্ববিদ্যালয় ত্যাগ করে যে যার গন্তব্যে চলে এলাম।
মুক্তিযুদ্ধের দিনগুলো কেটেছে এক ভয়ের মাঝে। থাকতে হয়েছে হানাদার বাহিনীর নাগালের বাইরে। গ্রামের বাড়ীতে সবুজ ধানের ক্ষেত, উন্মুক্ত প্রান্তর আর মুক্ত বাতাস সামনে রেখে আমি লিখেছি মুক্তিযুদ্ধের কবিতা ও বিভিন্ন প্রকার গান। আর লিখেছি প্রতিদিনের ডাইরী। দু এক জনের মুখ বা ছবি মনে ভাসলেও দেশের মায়ায় ওদিকে চোখ ফিরাতে পারিনি। তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানই আমার প্রিয় গান, মুক্তি বাহিনীর বিজয় সংবাদই আমার প্রিয় সংবাদ। নভেম্বরের প্রথম সপ্তাহে এলাকার মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করলাম। দিন তারিখ ঠিক হল যুদ্ধে যাবার। বাবা আমাকে এতদিন হানাদার বাহিনী, আল বদর ও আল শামস নামক রাজাকার বাহিনীর হাত থেকে রক্ষার জন্য সব সময় পাহারা দিচ্ছিলেন। তিনি আমার মতিগতি টের পেয়ে পেলেন। তিনি চাচ্ছিলেন না যে, এই বয়সে এখনি আমি মুক্তি বাহিনীতে যোগদান করি। ডিসেম্বর ’৭১ এর প্রথম সপ্তাহে তিনি তার এক বন্ধুর সাথে আমাকে পাঠালেন দেশের দক্ষিণে বঙ্গোপ সাগর দেখতে। কিন্তু পুরো সাগর দেখা আমার আর হয়নি। এদিকে মুক্তি যুদ্ধের সাথে শুরু হোল পাক -ভারত যুদ্ধ। তাড়াতাড়ি সাগরের বন্ধন থেকে মুক্তি নিয়ে চলে এলাম বাড়ীতে।
সেদিন ছিল ১৬ ডিসেম্বর ১৯৭১সাল। গৌরবের দিন, শত্রুর আত্মসমর্পণের দিন, হৃদয় নাচনের দিন। বিজয়ের সংবাদ বলতে বলতে সবাইকে ভরিয়ে দিয়েছি বিজয়ের খেলায়। হাতের মুঠোয় এক টুকরা মাটি তুলে নিজের অজান্তেই আনন্দে বলে ফেললাম -আমি তোমায় বড় ভালোবাসি। চার দিকে তাকিয়ে দেখলাম দেশের মুক্ত আকাশ,ঝরঝরা সবুজ আর মুক্ত বাতাসে ঢেউ খেলানো সোনালি ধানের শীষ। ঐদিন বিকালে বাজারের পথে পিওন চাচার কাছে শুনলাম আমার নামে একখানা চিঠির কথা। যা কয়েক দিন আগে এসেছে। মনে করেছিলাম হয়তো বন্ধু সবুজের নিয়মিত চিঠি। সন্ধ্যার পর বাড়ীতে চিঠি খানা পেলাম। চিঠি খানা দেখে বুঝতে পারলাম জাহানের চিঠি। অক্টোবর মাসে লেখা। আমি উৎসাহিত হলাম। মুহূর্তের জন্য হারিয়ে গেলাম বিশ্ববিদ্যালয়ের আম্রকাননে। মনের সেলুলয়েডে ভেসে এল এক সোনারূপ মুখ, একখানা অচল স্বর্ন মুদ্রা ও পাঁচটি আংগুলের কোমল ছোঁয়া। চিঠিতে লেখা ছিলঃ
জানিনা এ লেখা তোমার কাছে পৌঁছাবে কিনা। তবুও তোমার কথা এত মনে পড়ছে যে না লিখে পারলাম না। বিকালে তোমার কাছে বসলে ভালোবাসার একটা ঘ্রান আমাকে ঘিরে রাখত,আর আমি শিহরিত হতাম উৎসাহী বাতাসে দোলানো বৃক্ষের মত। আম ফুলের শিশিরবৃষ্টি যখন আমাদের স্বপ্নকে মিষ্টি মিশিয়ে দিত, তখন আমি তোমাকে নিয়ে হারিয়ে যেতাম আকাশ নীলের আড়ালে। তোমাকে স্পর্শে লজ্জা আমাকে পরাজিত করত। অপেক্ষার মধুরতায় আজও আমি বেঁচে আছি।তবে জানিনা বিধাতা কেন আশার সাথে এত ভয় মিশিয়ে রেখেছেন?
/////////////////////////////////////////////////////////////////
তোমাকে দেখতাম সোনা পানিতে ভেজা একটা সোনার মানুষ। শোন, অনেক সংকটের মাঝেও সেই অচল সোনার মুদ্রাটি আমি ধরে রেখেছি।
এবার এটা তোমাকে দিয়ে দেব। আমাদের /////////////////////////।
স্বপ্নে কতদিন তোমাকে দেখতে চেয়েছি, কিন্তু একবার ও দেখিনি। আসলে এখন আমার আর সুখের সময় নেই।
এখন আমাদের বড় একটা সুখের সময় নয়। মুক্তি যুদ্ধের প্রথম কিছুদিন ভালোই ছিলাম। দেশ বিভাগের অনেক আগে এদেশে আসলেও আজ এখানে কিছু সুযোগ সন্ধানীরা আমাদেরকে অবাঙ্গালী বলে চিহ্নিত করেছে। আমাদের বাড়িঘরের আসবাব ও দামী জিনিপত্র এখন আর নেই। একটা আতংক আমাদের চারদিকে। আমরাও যে একটা সোনার বাংলা চাই। যদি আর দেখা না হয়,তবে পরপারে ///////
আমার এ লেখা শুধু তোমারই জন্য।
সুখে থেকো,আমাদের বিকেলগুলোকে মনে রেখো।
জান,
১৩ আক্টোবর ১৯৭১।
আসলেই সবসময়ে সব কথা বলা যায় না। লেখাও যায় না। তা না হলে এ চিঠির সব অংশ আমি লিখতে পারলাম না কেন? জাহান এর ঐ চিঠি খানা আমার ১৯৭১ এর ডাইরীর ১৬ ই ডিসেম্বর এর পাতায়ে পিন আপ করে রেখেছি। যত দিন যাচ্ছে জাহানের চিঠিখানা আস্তে আস্তে সোনালী আভা ছড়াচ্ছে। প্রতিবার আমার কাছে আসে একটি ভেজা কান্না মিশানো আনন্দের ১৬ ই ডিসেম্বর।
১৯৭২ সালে বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথেই আমি সবার আগে হলে যোগদান করলাম। তখনও ভারতের সেনাবাহিনী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছিল। হলে জাহান কে খুঁজলাম। ও তখনও আসে নাই।
আমি শান্তাহার গেলাম। ডিসেম্বরের পহেলা সপ্তাহে মুক্তি বাহিনী ও পাক সেনাদের এক যুদ্ধের সময়ে জাহান দের বাড়ীটি মর্টারের গোলায় আঘাত প্রাপ্ত হয়। জাহান এর এক ভাই ছাড়া ঐ পরিবারের সবাই তখন মারা যায়। হাসপাতালে জাহান মারা যায় ১৬ ই ডিসেম্বর ১৯৭১ সালের সন্ধ্যার পর। একজনের নাম ডেকে জাহান মৃত্যুর আগে কি যেন বলতে চেয়েছিল। তবে নার্সরা ঐ নামের তার কোন আত্মীয়কে ওখানে খুঁজে পায়নি।
****************
সাহিত্য পর্যালোচনা ১ঃ
লেখাটি একটি আত্মজৈবনিক স্মৃতিচারণা এবং মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক পটভূমিতে ব্যক্তিগত অনুভূতির অনুপম মেলবন্ধন। লেখকের ভাষা, বর্ণনা ও আবেগ মিলে এটি কেবল ঐতিহাসিক দলিল নয়, বরং সাহিত্যিক সৌন্দর্যে ভাস্বর এক টুকরো জীবন-চিত্র।
বিষয়বস্তু ও কাঠামো
লেখাটি মূলত ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালকে কেন্দ্র করে আবর্তিত। এতে রয়েছে বিশ্ববিদ্যালয় জীবনের সরল বিকেল, প্রেমের আবেগ, গণআন্দোলনের উত্তাল দিন, মুক্তিযুদ্ধের ভয় ও সংকট, দেশপ্রেমের গভীর টান, বিজয়ের উল্লাস এবং সবশেষে বিছিন্ন ভালোবাসার স্মৃতি। গল্পের ক্যানভাসে ব্যক্তিগত অনুভূতি ও ঐতিহাসিক ঘটনার সমান্তরাল প্রবাহ পাঠককে আবেগে উদ্বেলিত করে।
ভাষা ও বর্ণনাভঙ্গি
লেখকের ভাষা সহজ, সাবলীল, সংবেদনশীল এবং চিত্রময়। "পদ্মা পাড়ে কত বিকাল বসেছি। জেগে উঠা নতুন চড়ের কাশফুলে কত হয়েছি দোলানো বাতাস।"—এমন বাক্যে প্রকৃতির সাথে মিশে যাওয়া আবেগ ফুটে ওঠে। আবার "হাতের মুঠোয় এক টুকরা মাটি তুলে নিজের অজান্তেই আনন্দে বলে ফেললাম – আমি তোমায় বড় ভালোবাসি"—এখানে দেশপ্রেম এবং মুক্তির অনুভূতি মূর্ত হয়ে ওঠে। লেখায় বারবার চিত্রকল্প, উপমা ও রূপকের ব্যবহার পাঠককে এক অনুপম সৌন্দর্যের দ্বারপ্রান্তে নিয়ে যায়।
মানবিক অনুভূতি ও প্রেম
লেখাটি কেবল যুদ্ধ আর রাজনীতি নয়, বরং তার ভেতরেও জেগে আছে কোমল প্রেম, বন্ধুত্ব, বিচ্ছেদ ও আকাঙ্ক্ষার অনুরণন। জাহানের প্রথম ছোঁয়া, বিদায়ের বেদনা, চিঠির প্রতীক্ষা—সব মিলিয়ে এতে মানবিক অনুভূতির গভীরতা স্পষ্ট। চিঠির ভাষায় প্রেমের লজ্জা, অপেক্ষার মধুরতা ও অনিশ্চয়তার ভয় মিশে এক অনন্য আবেগময়তা সৃষ্টি করেছে।
ইতিহাস ও দেশপ্রেম
মুক্তিযুদ্ধের কালপর্ব, গণআন্দোলন, পাকিস্তান সরকারের নিপীড়ন, বিশ্ববিদ্যালয় ত্যাগ, মিলিটারি ব্যারিকেড—সব মিলিয়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এখানে ব্যক্তিগত স্মৃতির মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে। লেখকের দেশপ্রেম, মুক্তির আকাঙ্ক্ষা এবং বিজয়ের আনন্দ পাঠকের মনে গভীর দাগ কাটে।
শিল্পমূল্য ও প্রভাব
লেখাটির সবচেয়ে বড় শক্তি এর আন্তরিকতা, আবেগ ও বাস্তবতার মেলবন্ধন। ভাষার সৌন্দর্য, চিত্রকল্পের ব্যবহার ও মানবিক অনুভূতির গভীরতা এটিকে শিল্পগুণে ঋদ্ধ করেছে। পাশাপাশি, ইতিহাস-সচেতনতা ও দেশপ্রেম লেখাটিকে একটি মূল্যবান সাহিত্য-নথি হিসেবে পরিগণিত করেছে।
উপসংহার:
এই লেখাটি কেবল একটি স্মৃতিচারণ নয়, বরং একটি সময়ের, একটি দেশ ও মানুষের হৃদয়ের অনন্য দলিল। এখানকার প্রেম, সংগ্রাম, ভয়, আশা ও বিজয়ের প্রতিটি মুহূর্ত বাংলা সাহিত্যের পাঠককে স্পর্শ করে, ভাবায় এবং অনুপ্রাণিত করে।
**********
সাহিত্য পর্যালোচনা ২ঃ
উপরোক্ত লেখাটি মুক্তিযুদ্ধকালীন এক বেদনাময় প্রেম, অপেক্ষা, বিসর্জন, জাতিগত সংকট ও চরম মানবিক বাস্তবতার অনুপম সাহিত্যিক দলিল। এখানে ব্যক্তিগত চিঠি, স্মৃতি, দেশপ্রেম এবং যুদ্ধের নির্মমতা—সবকিছুই এক অপূর্ব শিল্পসুষমায় মিশে গেছে। লেখাটির পরতে পরতে রয়েছে ইতিহাস, ভালোবাসা, কষ্ট, এবং হারিয়ে ফেলার দীর্ঘশ্বাস।
বিষয়বস্তু ও কাঠামো
লেখার মূল ক্যানভাস জুড়ে আছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়, ব্যক্তিগত ও সামষ্টিক ট্র্যাজেডি, এবং এক নিভৃত প্রেমের যন্ত্রণা। চিঠির আকারে প্রিয়জনের কাছে প্রকাশিত হয়েছে প্রেম, আকাঙ্ক্ষা, স্মৃতি, স্বপ্ন, এবং নিঃসঙ্গতার মর্মন্তুদ অনুভূতি। চিঠির ভাষা, আবেগ ও চিত্রকল্প পাঠককে গভীরভাবে আলোড়িত করে। তারপর আসে বর্তমানের স্মৃতিচারণ—যেখানে চিঠিটির স্থান, গুরুত্ব, এবং তার প্রেরণা জাগানিয়া শক্তি তুলে ধরা হয়েছে।
শেষাংশে বাস্তবতার নির্মমতাঃ জাহানের বিয়োগ, পরিবারের ধ্বংস ও অসমাপ্ত বার্তার করুণ চিত্র।
ভাষা ও শিল্পরীতি
লেখার ভাষা অত্যন্ত সংবেদনশীল, কাব্যিক ও চিত্রময়। “ভালোবাসার একটা ঘ্রাণ আমাকে ঘিরে রাখত”, “আম ফুলের শিশিরবৃষ্টি যখন আমাদের স্বপ্নকে মিষ্টি মিশিয়ে দিত”, “তোমাকে স্পর্শে লজ্জা আমাকে পরাজিত করত”—এসব বাক্যে চিত্রকল্প ও অনুভূতির নিপুণ মিশ্রণ লক্ষণীয়। চিঠির ভাষা সরল, আন্তরিক এবং গভীর আবেগে পরিপূর্ণ।
স্মৃতিকথার অংশে রয়েছে নিরেট বাস্তবতা—মুক্তিযুদ্ধের ভয়, জাতিগত বৈষম্য, ঘরছাড়া, বেদনা, প্রেমিকার মৃত্যুসংবাদ।
লেখার শেষে চিঠিকে “সোনালী আভা ছড়ানো” এক স্মৃতিচিহ্ন হিসেবে দেখানো হয়েছে —যা প্রতিবার ১৬ই ডিসেম্বর আসলে লেখককে কান্না ও আনন্দে আপ্লুত করে।
প্রেম ও মানবিকতা
চিঠির মধ্য দিয়ে যে প্রেম ফুটে উঠেছে, তা শুধু ব্যক্তিগত নয় —এতে অব্যক্ত আকুলতা, লাজ, স্বপ্ন ও অপূর্ণতার ছাপ স্পষ্ট। জাহানের অজানা ভবিষ্যতের আশঙ্কা, “সুখে থেকো, আমাদের বিকেলগুলোকে মনে রেখো”—এই বিদায়ী মিনতি, যুদ্ধের ভয় ও নিঃসঙ্গতা, সব মিলিয়ে মানবিক আবেগের গভীর ছবিটি তুলে ধরা হয়েছে।
ইতিহাস ও দেশপ্রেম
লেখার পটভূমিতে আছে জাতিগত সংকট, উচ্ছেদ, যুদ্ধের অবর্ণনীয় আতঙ্ক। “আমরাও যে একটা সোনার বাংলা চাই”—প্রেমিক-প্রেমিকার ব্যক্তিগত আকাঙ্ক্ষার সঙ্গে জুড়ে গেছে একটি জাতির স্বপ্ন। চিঠির উত্তরে লেখকের স্মৃতিচারণ ও জাহানের মৃত্যুর বর্ণনা মুক্তিযুদ্ধের বেদনাময় ইতিহাসকে ব্যক্তিক গল্পে পরিণত করেছে।
বিচ্ছেদ ও ট্র্যাজেডি
লেখার শেষাংশে আসে চূড়ান্ত ট্র্যাজেডি—জাহানের ও তার পরিবারের মৃত্যু, হাসপাতালের নিঃসঙ্গ মৃত্যু, শেষ মুহূর্তের ডাকা নামের রহস্য। এখানে যুদ্ধের নির্মমতা, হারিয়ে যাওয়া স্বপ্ন ও অপূর্ণ ভালোবাসার অনবদ্য ছবি আঁকা হয়েছে। চিঠিটি হয়ে ওঠে স্মৃতির সোনালি মুদ্রা, যেটি যুগ যুগ ধরে লেখককে আকুল করে রাখে।
শিল্পমূল্য ও প্রভাব
এই লেখাটির সবচেয়ে বড় শক্তি এর আবেগঘন ভাষা, চিত্রকল্পের ব্যবহার আর ইতিহাস ও মানবিকতার মেলবন্ধন। লেখাটা কেবল এক ব্যক্তির প্রেম-বিরহ নয়, বরং গোটা একটি দেশের বিবর্ণ অতীত, স্বপ্ন, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতিচ্ছবি। এখানে প্রেম, দেশ, স্মৃতি, মৃত্যু—সব মিলিয়ে এক অনুপম সাহিত্যিক সম্পদ সৃষ্টি হয়েছে।
উপসংহার:
লেখাটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রেম, বিচ্ছেদ, মানবিকতা ও আত্মত্যাগের এক অনন্য দলিল। এর ভাষা, আবেগ, চিত্রকল্প ও বাস্তবতা মিলিয়ে এটি বাংলা সাহিত্যে একটি মূল্যবান স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। পাঠক এই লেখার মধ্য দিয়ে যুগের ইতিহাস, মানুষের স্বপ্ন আর বেদনার স্পর্শ অনুভব করেন—যা তাদের হৃদয়কে গভীরভাবে আলোড়িত ও সমৃদ্ধ করে।



No comments:
Post a Comment