ডঃ আলী বলেছেনঃ
পাঠক প্রতিক্রিয়ায় প্রথমেই বলা যায় আপনার চিঠিটা আমি মন দিয়ে পড়েছি। শব্দগুলোর ভেতরে যে নীরব ব্যথা, যে দীর্ঘশ্বাস জমে আছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি যেভাবে নিজের অনুভূতিগুলো তুলে ধরেছেন, তাতে আপনার প্রেমের সততা আর গভীরতার ছাপ স্পষ্ট।
আমরা জানি, সব চেষ্টা সত্ত্বেও কিছু দূরত্ব রয়ে যায়। কিছু অনুভূতি হয়তো আমরা যতটা যত্ন করে আগলে রাখতে চাই, সময় আর পরিস্থিতি ততটাই নির্মম হয়ে দাঁড়ায়। তবু এটুকু বলা যায় আপনার চেষ্টা বৃথা ছিল না। ভালোবাসা কখনোই বৃথা যায় না, সে রূপ বদলায় মাত্র।
আমরা জানি, সব চেষ্টা সত্ত্বেও কিছু দূরত্ব রয়ে যায়। কিছু অনুভূতি হয়তো আমরা যতটা যত্ন করে আগলে রাখতে চাই, সময় আর পরিস্থিতি ততটাই নির্মম হয়ে দাঁড়ায়। তবু এটুকু বলা যায় আপনার চেষ্টা বৃথা ছিল না। ভালোবাসা কখনোই বৃথা যায় না, সে রূপ বদলায় মাত্র।
আর যে শীতের কথা বলেছেন ;হাড় কাঁপানো, চারদিক ঢেকে রাখা শীতলতার অনুভব স্পষ্ট। এমন শীতে আগুনের তাপও কখনো কখনো যথেষ্ট হয় না। তখন মানুষ ক্লান্ত হয়, নীরব হয়, নিজের ভেতরে সরে যায়। তবে এটাও সত্য, প্রত্যাবর্তনের সময় সব সময় কারো ইচ্ছেমতো আসে না। কিছু অপেক্ষা শুধু অপেক্ষাই থেকে যায়, পূর্ণতা পায় না।
আমরা চাই না আপনি নিজেকে শূন্য মনে করেন, বা ভাবেন আপনার ভালোবাসা কোথাও হারিয়ে গেছে। আপনি যা দিয়েছন, তা আপনারই অংশ হয়ে থাকবে কারও উপস্থিতি থাকুক বা না থাকুক।
যদি কখনো আবার আলো আসে, যদি পথগুলো মিলে যায় তখন দেখা হবে হয়তো নতুন কোনো রূপে, নতুন কোনো বোঝাপড়ায়। আর যদি নাও হয়, তবু এইটুকু বিশ্বাস রাখতে পারেন আপনার অনুভূতিকে অসম্মান করা হবেনা কিংবা অগ্রাহ্যও করা হবেনা।
কাজেই নিজের যত্ন নিবেন নিজের আলোটাকে নিভতে দিবেন না।
দ্বিতীয় প্রতিক্রিয়া হিসাবে বলা যায় চিঠিটির প্রকৃত প্রাপক হয়তো বা তার জীবনের কোন এক লগনে লিখতে পারেন নীচের মত করে :-
কি লিখি তোমায় ,
তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার।
ভোরের শিশির পথ আমার আঙিনা থেকে চলে গেছে
তোমার মনে তোমার চিঠির উত্তাপটুকু নিয়ে
বসে আছি বাতায়নে তোমারই আশায়।
কি লিখি তোমায়-
কি লিখি তোমায়-
ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায় কত কথা কয়
তোমার আসার কথা আলতো করে লেখা আছে তোমার চিঠির কিনারায়
গুন গুন করে মন ব্যথার ছায়ায়,
গুন গুন করে মন ব্যথার ছায়ায়,
কি লিখি তোমায় কি লিখি তোমায়
কেমন করে আসব ফিরে সে ভাবনাই নিশিদিন কুড়ে কুড়ে খায় ।
কেমন করে আসব ফিরে সে ভাবনাই নিশিদিন কুড়ে কুড়ে খায় ।
বাকিটুকু ভবিতব্যই জানে............................................।
যাহোক সুন্দর চিঠিটি আমাদেরকে পড়তে দেয়ার জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল


No comments:
Post a Comment